0০011121715 ২২- সূরা আল-হাজ্জ পারা ১৭ /১৭৭৫ ২ 7%০৮1 15৮ -1 বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞকে পছন্দ 658৩1564৬৯৩ করেন নাট) | এ প্রতিহত ও প্রতিরোধ প্রাপ্ত হবে । কারও বেশী ও কারও কম । [সাদী] অন্য (১) আয়াতেও আল্লাহ্ তা'আলা তা বর্ণনা করেছেন, তিনি বলেন, “আর যে ব্যক্তি আল্লাহ্র উপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট ।” [সূরা আত-তালাক: ৩] “আল্লাহ্ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? অথচ তারা আপনাকে আল্লাহ্র পরিবর্তে অন্যের ভয় দেখায় ।” [সূরা আয-যুমার: ৩৬] আরও বলেন, “তোমরা তাদের সাথে যুদ্ধ করবে । তোমাদের হাতে আল্লাহ্ তাদেরকে শাস্তি দেবেন, তাদেরকে অপদস্থ করবেন, তাদের উপর তোমাদেরকে বিজয়ী করবেন এবং করবেন এবং আল্লাহ্ যাকে ইচ্ছে তার তাওবা কবুল করবেন । আর আল্লাহ্ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় |” [সূরা আত-তাওবাহ: ১৪-১৫] আরও বলেন, “আর আমাদের দায়িতৃ তো মুমিনদের সাহায্য করা ।” [সূরা আর-রূম: ৪৭] আরও বলেন, “আর আমাদের বাহিনীই হবে বিজয়ী ।” [সূরা আস-সাফফাত: ১৭৩] অনুরূপ আরও আয়াত । এর দ্বারা এটাই উদ্দেশ্য যে, আল্লাহ্ তাআলা মুমিনদের থেকে যাবতীয় খারাপ ও বিপদাপদ প্রতিরোধ করবেন । কেননা আল্লাহ্র উপর ঈমান বিপদাপদ থেকে বাচার সবচেয়ে বড় কারণ । অথবা আয়াতের অর্থ, তিনি মুমিনদের পক্ষ থেকে বেশী বেশী প্রতিরোধ ও মোকাবিলা করবেন । যখনই আক্রমণকারী আক্রমণ করে তখনই তিনি তাদের পক্ষ থেকে মোকাবিলা করবেন । তারা যত বেশীই যড়যন্ত্ ও আক্রমনের সমাবেশ করুক না কেন, তিনি তত বেশীই তাদের পক্ষ থেকে তা প্রতিহত করবেন ।[আদওয়াউল বায়ান] সুতরাং কুফর ও ঈমানের সংঘাতে মুমিনরা একা ও নিঃসঙ্গ নয় বরং আল্লাহ নিজেই তাদের সাথে এক পক্ষ হয়ে দীড়ান । তিনি তাদেরকে সমর্থন দান করেন | তাদের বিরুদ্ধে শক্রদের কৌশল ব্যর্থ করে দেন । অনিষ্টকারকদের অনিষ্টকে তাদের থেকে দূরে সরিয়ে দিতে থাকেন । কাজেই এ আয়াতটি আসলে হক পন্থীদের জন্য একটি বড় রকমের সুসংবাদ | তাদের মনকে সুদৃঢ় ও শক্তিশালী করার জন্য এর চেয়ে বড় আর কোন জিনিস হতে পারে না। হক নষ্ট করে এমন বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ এবং নিয়ামত অস্বীকারকারীকে আন্মাহ্ কখনও ভালবাসেন না । কারণ, আল্লাহ তার কাছে যেসব আমানত সোপর্দ করেছেন সেগুলোতে সে খেয়ানত করেছে এবং তাকে যেসব নিয়ামত দান করেছেন অকৃতজ্ঞতা, অস্বীকৃতি ও নেমকহারামির মাধ্যমে তার জবাব দিয়ে চলছে । কাজেই আল্লাহ তাকে অপছন্দ করেন । আল্লাহ্ তার প্রতি দয়া ও ইহসান করেন, আর সে আন্মাহ্র প্রতি কুফরী ও অবাধ্যতা করে যাচ্ছে । সুতরাং আল্লাহ্ এটা পছন্দ করতে পারেন না । বরং তিনি সেটা ঘৃণা করেন । ক্রোধান্থিত হন । তিনি তাদের কুফরী ও খেয়ানতের শাস্তি তাদেরকে প্রদান করবেন | [সাদী] ৬/৬//.51010717155911.00177
— পৃষ্ঠা ৩১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।