0০011121715 ২২- সূরা আল-হাজ্জ পারা ১৭ / ১৭৬৯ 11৮1595৮758 কাছে) । (১) হুকুম ওপরে দেয়া হয়েছে তার দাবী কি এই যে, কুরবানীর পশুগুলোকে যখন আল্লাহর ঘরের দিকে নিয়ে যাওয়া হয় তখন তাদেরকে কোন ভাবে ব্যবহার করা যাবে না? তাদের পিঠে চড়া অথবা পিঠে জিনিসপত্র চাপিয়ে দেয়া কিংবা তাদের দুধ পান করা কি আন্নাহর নিদর্শনাবলীর প্রতি সম্মান দেখাবার বিরোধী? আরবের লোকেরা একথাই মনে করতো । তারা এ পশুগুলোকে একেবারেই আরোহীশূন্য অবস্থায় সুসজ্জিত করে নিয়ে যেতো । পথে তাদের থেকে কোন প্রকার লাভবান হওয়া তাদের দৃষ্টিতে ছিল পাপ | এ ভুল ধারণা দূর করার জন্য এখানে বলা হচ্ছে, জবাই করার জায়গায় পৌঁছে যাওয়ার পূর্ব পর্যন্ত তোমরা এ পশুদের থেকে লাভবান হতে বা উপকার অর্জন করতে পারো । এটা আল্লাহর নিদর্শনালীর প্রতি সম্মান প্রদর্শনের বিরোধী নয় | এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর হাদীস রয়েছে | [দেখুন- বুখারীঃ ১৬৯০, মুসলিমঃ ২৩২৩, ১৩২৪] এখানে 352৯ প্রোচীন গৃহ) বলতে কা'বা বোঝানো হয়েছে। কিন্তু এর দ্বারা কি শুধু কাবা উদ্দেশ্য না কি পূর্ণ হারাম উদ্দেশ্য? যদি শুধু কা“বা উদ্দেশ্য নেয়া হয় তখন এর অর্থ হবে, হজের কর্মকাণ্ড, আরাফায় অবস্থান, পাথর নিক্ষেপ, সা'য়ী ইত্যাদি সবই বাইতুল্লাহর তাওয়াফে ইফাদার মাধ্যমে শেষ হবে । আর তখন ০ শব্দের অর্থ হবে, মুহরিমের জন্য ইহরাম থেকে হালাল হওয়ার স্থান | [কুরতুবী] ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে এ তাফসীরটি বর্ণিত আছে । তিনি বলেছেন, কেউ বায়তুন্নাহর তাওয়াফ করার সাথে সাথে হালাল হয়ে যাবে । তারপর তিনি এ আয়াতাংশ তেলাওয়াত করলেন । [ইবন কাসীর] ইবনুল আরাবী এখানে এ অর্থকেই প্রাধান্য দিয়েছেন । কারণ, আয়াতে স্পষ্টভাবে কাবার কথা আছে । [আহকামুল কুরআন; কুরতুবী] আর যদি 'প্রাচীন গৃহ' বলে পূর্ণ হারাম এলাকা বোঝানো হয়ে থাকে, তখন আয়াতের অর্থ হবে, হাদঈ কাবার কাছে পৌঁছতে হবে । আর এ অর্থ হাদঈর জন্তুর মেয়াদ পূর্ণ হওয়ার স্থান বা যবেহ্ করার স্থান বোঝানো হয়েছে । কারণ, হারাম বায়তুল্নাহ্রই বিশেষ আঙিনা | সে হিসেবে আয়াতের অর্থ এই যে, হাদঈর জন্ত যবেহ করার স্থান বায়তুল্লাহ্র সম্নিকট; অর্থাৎ সম্পূর্ণ হারাম এলাকা । এতে বোঝা গেল যে, হারাম এলাকার ভিতরে হাদঈ যবেহ্ করা জরুরী, হারাম এলাকার বাইরে জায়েয নয় | হারাম এলাকার যে কোন স্থানে হাদঈর প্রাণী যবেহ করা যাবে । সে হিসেবে মক্কার হারাম এলাকা, মিনা, মুযদালিফার যেখানেই হাদঈর প্রাণী যবেহ করা হোক, তা শুদ্ধ হবে । শুধু কা'বা ঘরের কাছে হতে হবে এমন কথা নেই । আয়াতের অর্থ এই নয় যে, কাবাঘরে বা মসজিদে হারামে হাদঈ জবাই করতে হবে বরং এর অর্থ হচ্ছে হারামের সীমানার মধ্যে হাদঈ জবাই ৬/৬/.5101717155911.00177
— পৃষ্ঠা ৩১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।