Quraanul Kareem Bangla Onubad O Sonkhipto Tafseer 2 PDF
/ ১৪৮৫
📝 লেখা 📖 পিডিএফ

0০011121715 ০৮71 0:91/4415%289৮-0% ৩২. আর যিনার ধারে-কাছেও যেও | 5888 54, না, নিশ্চয় তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ(১ | বললেন, এবং তোমার সাথে খাবে এ ভয়ে তোমার সন্তানকে হত্যা করা” | [বুখারীঃ €১) ৪৪৭৭] আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তাআলা তাদের এই কর্মপন্থাটি যে অত্যন্ত জঘন্য ও ভ্রান্ত তাই সুস্পষ্ট করে তুলে ধরেছেন | অনুধাবন করতে বলেছেন যে, রিষিকদানের তোমরা কে? এটা তো একান্তভাবে আল্লাহ তাআলার কাজ । তোমাদেরকেও তো তিনিই রিযিক দিয়ে থাকেন । যিনি তোমাদেরকে দেন, তিনিই তাদেরকেও দেবেন । তোমরা এ চিন্তায় কেন সন্তান হত্যার অপরাধে অপরাধী হচ্ছ? “যিনার কাছেও যেয়ো না” এ হুকুম ব্যক্তির জন্য এবং সামগ্রিকভাবে সমগ্র সমাজের জন্যও । আয়াতে ব্যভিচার হারাম হওয়ার দুটি কারণ উন্লেখ করা হয়েছেঃ এক, এটি একটি অশ্ীল কাজ | মানুষের মধ্যে লজ্জা-শরম না থাকলে সে মনুষ্যত্ব থেকে বঞ্চিত হয়ে যায় । অতঃপর তার দৃষ্টিতে ভালমন্দের পার্থক্য লোপ পায় । কিন্তু যাদের মধ্যে মনুষ্যত্ব সামান্যতম অংশও বাকী আছে তাদেরকে স্মরণ করিয়ে দিলে তারা ব্যভিচারকে অন্যায় বলে স্বীকৃতি দিতে দ্বিধা করে না । আবু উমামা রাদিয়াল্লাহু “আনহু বলেন, এক যুবক রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহ্‌র রাসূল! আমাকে ব্যভিচার করার. অনুমতি দিন । এটা শুনে চতুর্দিক থেকে লোকেরা তার দিকে তেড়ে এসে ধমক দিল এবং চুপ করতে বলল ৷ তখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডেকে নিয়ে বললেন, বস । যুবকটি বসলে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি এটা তোমার মায়ের জন্য পছন্দ কর? যুবক উত্তর করলঃ আন্নাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন, আল্লাহ্র শপথ, তা কখনো পছন্দ করি না। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তেমনিভাবে মানুষও তাদের মায়েদের জন্য সেটা পছন্দ করে না। তারপর রাসূল বললেন, তুমি কি তোমার মেয়ের জন্য তা পছন্দ কর? যুবক উত্তর করলঃ আল্লাহ্‌ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন, আল্লাহ্‌র শপথ, তা কখনো পছন্দ করি না৷ তখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ অনুরূপভাবে মানুষ তাদের মেয়েদের জন্য সেটা পছন্দ করে না। তারপর রাসূল বললেন, তুমি কি তোমার বোনের জন্য সেটা পছন্দ কর? যুবক উত্তর করলঃ আল্লাহ্‌ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন, আল্লাহ্র শপথ, তা কখনো পছন্দ করি না। তখন রাসূল বললেনঃ তদ্রপ লোকেরাও তাদের বোনের জন্য তা পছন্দ করে না । (এভাবে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুফু ও খালা সম্পর্কেও অনুরূপ কথা বললেন আর যুবকটি একই উত্তর দিল) এরপর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর হাত রাখলেন এবং বললেন, “হে আল্লাহ! তার গুনাহ ক্ষমা করে দিন, তার মনকে পবিত্র করুন এবং তার লজ্জাস্থানের হেফাযত করুন” ৬/৬//.51010717155911.00177

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।