Quraanul Kareem Bangla Onubad O Sonkhipto Tafseer 2 PDF
/ ১৪৮৫
📝 লেখা 📖 পিডিএফ

(১) (২) 0০011121715 থাক মূর্তিপূজার অপবিভ্রতা থেকেও) এবং বর্জন কর মিথ্যা কথা) | ১১শব্দের অর্থ অপবিত্রতা, ময়লা । [ফাতহুল কাদীর] অপবিভত্রতা বলা হয়েছে; কারণ, এরা মানুষের অন্তরকে শির্কের অপবিভ্রতা দ্বারা পূর্ণ করে দেয় । ৮১ শব্দের অন্য অর্থ হচ্ছে ৯১বা শাস্তি ৷ সে হিসেবে মূর্তিদেরকে ৮৯-১বলা হয়েছে, কারণ এগুলো শাস্তির কারণ । [ফাতহুল কাদীর] ১৬ শব্দটি ০১ এর বহুবচন; অর্থ মুর্তি । তা কাঠ, লোহা, সোনা বা রূপা, যাই হোক । আরবরা এগুলোর পূজা করত । আর নাসারারা ক্রুশ স্থাপন করত এবং তা পূজা করত, তার প্রতি সম্মান প্রদর্শন করত । [কুরতুবী] তাই আয়াতের অর্থ দাড়ায়, ঘূর্তিপূজা থেকে এমনভাবে দূরে থাক যেমন দুর্গন্ধময় ময়লা আবর্জনা থেকে মানুষ নাকে কাপড় দিয়ে দূরে সরে আসে । অনুরূপভাবে মূর্তিপূজা থেকে দূরে থাক, কারণ তা স্থায়ী শাস্তির কারণ । ₹৮১8)0১৯% -এর অর্থ মিথ্যা ।যা কিছু সত্যের পরিপন্থী, তা-ই বাতিল ও মিথ্যাভুক্ত । [কুরতুবী] আল্লাহ্‌র সাথে শির্ক করা থেকে নিষেধ করার সাথে মিথ্যা কথাকে একসাথে অন্যত্রও উল্লেখ করা হয়েছে । সেখানে বলা হয়েছে, “বলুন, “নিশ্চয় আমার রব হারাম করেছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা । আর পাপ ও অন্যায়ভাবে সীমালজ্ৰন এবং কোন কিছুকে আল্লাহ্র শরীক করা- যার কোন সনদ তিনি নাধিল করেননি । আর আল্লাহ্‌ সম্বন্ধে এমন কিছু বলা যা তোমরা জান না।” [সুরা আল-আ'রাফ: ৩৩] আর আল্লাহ্‌র উপর না জেনে কথা বলার একটি হচ্ছে মিথ্যা কথা বলা । [ইবন কাসীর] যাজ্জাজ বলেন, আরবের মুশরিকরা যে মিথ্যার ভিত্তিতে “বাহীরা”, “সায়েবা” ও “হাম” ইত্যাদিকে হারাম গণ্য করতো তাও এ ফরমানের সরাসরি আওতাধীনে এসে যায় । [ফাতহুল কাদীর] যেমন অন্যত্র বলা হয়েছেঃ “আর তোমাদের কণ্ঠ যে মিথ্যা বিধান দিয়ে থাকে যে, এটা হালাল এবং এটা হারাম, এ ধরনের বিধান দিয়ে আল্লাহর উপর মিথ্যা আরোপ করো না।” [সূরা আন নাহলঃ১১৬] সহীহ হাদীসেও শির্ককে সবচেয়ে বড় কবীরা গুনাহ সাব্যস্ত করার পর পিতা-মাতার অবাধ্যতা এবং মিথ্যা কথা ও মিথ্যা সাক্ষীকে কবীরা গুনাহের অন্তর্ভুক্ত করা হয়েছে । আবু বাকরা কি তোমাদেরকে সবচেয়ে বড় কবীরা গোনাহ সম্পর্কে বলব না? আমরা বললাম, অবশ্যই বলবেন হে আল্লাহ্‌র রাসুল! তিনি বললেন, আল্লাহ্‌র সাথে কাউকে শরীক করা, পিতামাতার অবাধ্য হওয়া, তারপর তিনি বসা অবস্থা থেকে সোজা হয়ে বললেন, সাবধান! এবং মিথ্যা কথা বলা | সাবধান! এবং মিথ্যা সাক্ষ্য দেয়া [বুখারী: ৫৯৭৬; মুসলিম: ৮৭] ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মিথ্যা সাক্ষ্য দেয়া শির্কের সমপর্যায়ের ৷ [ইবন কাসীর] এর কারণ হচ্ছে, মিথ্যা কথা" শব্দটি ব্যাপক | এর সবচেয়ে বড় প্রকার হচ্ছে শির্ক । তা যে শব্দের মাধ্যমেই হোক না কেন | [ফাতহুল কাদীর] আল্লাহর সাথে অন্যদেরকে শরীক করা এবং তার সত্তা, গুণাবলী, ক্ষমতা . ও অধিকার তথা ইবাদাতে তার বান্দাদেরকে অংশীদার করা সবচেয়ে বড় মিথ্যা | ৬/৬//.51010717155911.00177

— পৃষ্ঠা ৩০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।