Quraanul Kareem Bangla Onubad O Sonkhipto Tafseer 2 PDF
/ ১৪৮৫
📝 লেখা 📖 পিডিএফ

0০011121715 ২২- সূরা আল-হাজ্জ পারা ১৭ /১৭৬৪ ৮) ৮15৬7 করে”, আর তাওয়াফ করে প্রাচীন 90০15281544 ঘরের) । (১) (২) ইত্যাদি হারাম | তাই এগুলোর নীচে ময়লা জমা হওয়া স্বাভাবিক ব্যাপার । এই আয়াতে বলা হয়েছে যে, হজ্জের কুরবানী সমাপ্ত হলে দেহের ময়লা দূর করে দাও । অর্থাৎ এহ্রাম খুলে ফেল, মাথা মুণ্ডাও এবং নখ কাট । নাভীর নীচের চুলও পরিস্কার কর । [কুরতুবী] আয়াতে প্রথমে হাদঈ জবাই ও পরে ইহ্রাম খোলার কথা বলা হয়েছে । এতে বোঝা যায় যে, এই ক্রম অনুযায়ী এসব কার্যাদি সম্পন্ন করা মুস্তাহাব । যদি এতে আগ-পিছ হয়, তবে কোন সমস্যা নেই | কারণ, হাদীসে এসেছে, “সেদিন (১০ই যিলহজ্জ তারিখে) হজ্জের কাজগ্তলোর মধ্যে কোনটা আগ-পিছ করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-কে যখনই কোন প্রশ্ন করা হয়েছে, তখনি তিনি বলেছেনঃ কর, কোন সমস্যা নেই ” [বুখারীঃ ৮১, ১২১, ১৬২১, ১৬২২, ৬১৭২, মুসলিমঃ ১৩০৬] এ প্রসংগে এ কথা জেনে নেয়া উচিত যে, পাথর নিক্ষেপ ও মাথামুগ্তন এ দু'টির যে কোন একটি এবং হাদঈ জবাইয়ের কাজ শেষ করার পর অন্যান্য যাবতীয় নিষেধাজ্ঞা শেষ হয়ে যায় কিন্তু স্ত্রী সহবাস ততক্ষণ পর্যন্ত বৈধ হয় না যতক্ষণ না “তাওয়াফে ইফাদাহ” শেষ করা হয় । ১৪ শব্দটি ১ এর বহুবচন । অর্থাৎ এ সময়ের জন্য যে ব্যক্তি কোন মানত করে সে যেন তা পুরণ করে । শরী“আতে মানতের স্বরূপ এই যে, শরী“আতের আইনে যে কাজ কোন ব্যক্তির উপর ওয়াজিব নয়, যদি সে মুখে মানত করে যে, আমি এ কাজ করব অথবা আল্লাহ্‌র ওয়াস্তে আমার জন্য এ কাজ করা জরুরী, একেই নযর বা মানত বলা হয়। একে পূর্ণ করা ওয়াজিব হয়ে যায়, যদিও মূলতঃ তা ওয়াজিব ছিল না । তবে এর ওয়াজিব হওয়ার জন্য কাজটা গোনাহ্‌ ও নাজায়েয না হওয়া সর্বসম্মতিক্রমে শর্ত । যদি কেউ কোন গোনাহ্‌র কাজের মানত করে, সেই গোনাহ্‌র কাজ করা তার উপর ওয়াজিব নয়; বরং বিপরীত করা ওয়াজিব । [কুরতুবী] তবে কসমের কাফ্ফারা আদায় করা জরুরী হবে । মানত পূর্ণ করা ওয়াজিব; আলোচ্য আয়াত থেকে মূলতঃ তাই প্রমাণিত হয় । এতে মানত পূর্ণ করার আদেশ দেয়া হয়েছে । ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এ আয়াতে উট বা গৃহপালিত জন্তুর যা যবেহ করার জন্য মানত করেছে সেটাকে পুরণ করতে বলা হয়েছে । মুজাহিদ বলেন, এখানে উদ্দেশ্য, হজ ও হাদঈ সংক্রান্ত মানত এবং এমন মানত যা হজের সময় সম্পন্ন করতে হয় । কারও কারও মতে হজের যাবতীয় কাজকে এখানে মানত হিসেবে অভিহিত করা হয়েছে । [ইবন কাসীর; ফাতহুল কাদীর] এখানে তাওয়াফ বলে তাওয়াফে যিয়ারত বা “তাওয়াফে ইফাদাহ” বোঝানো হয়েছে, যা যিলহজ্জের দশ তারিখে কন্কর নিক্ষেপ ও হাদঈ যবাই করার পর করা হয়। এটি হজ্জের রোকন তথা ফরযের অন্তর্ভুক্ত । যা কখনও বাদ দেয়ার সুযোগ নেই । [কুরতুবী] আর যেহেতু ধূলা-ময়লা দূর করার হুকুমের সাথে সাথেই এর উল্লেখ করা হয়েছে তাই এ বক্তব্য একথা প্রকাশ করে যে, হাদঈ যবাই করার এবং ইহরাম খুলে ৬/৬//.510107171559111.00177

— পৃষ্ঠা ৩০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।