(১) 0০011121715 ১৭৬২ এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু (595 5৩১৪৪এ হতে যা রিষ্ক হিসেবে দিয়েছেন তার | 152৮/51$০%৩9% উপর নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ্র নাম $752150| উচ্চারণ করতে পারে১ । অতঃপর চিন্তা করলে এ বিষয়টি সাধারণভাবে প্রত্যক্ষ করা যাবে যে, হজ্জের দ্বীনী কল্যাণ অনেক; তনাধ্যে নিম্নে বর্ণিত কল্যাণটি কোন অংশে কম নয় ৷ আবু হুরায়রা রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত এক হাদীসে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ “যে ব্যক্তি আল্লাহ্র জন্য হজ্জ করে এবং তাতে অশ্রীল ও গোনাহ্র কার্যাদি থেকে বেঁচে থাকে, সে হজ্জ থেকে এমতাবস্থায় ফিরে আসে যেন আজই মায়ের গর্ভ থেকে বের হয়েছে; [বুখারীঃ ১৪৪৯, ১৭২৩,১৭২৪, মুসলিমঃ ১৩৫০] অর্থাৎ জন্মের অবস্থায় শিশু যেমন নিম্পাপ থাকে, সে-ও তন্রপই হয়ে যায়” । তাছাড়া আরেকটি উপকার তো তাদের অপেক্ষায় আছে। আর তা হচ্ছে, আল্লাহ্র সন্তুষ্টি । [ইবন কাসীর] অনুরূপভাবে হজ্জের মধ্যে আরাফাহ, মুযদালিফাহ, ইত্যাদি হজের স্থানে অবস্থান ও দো“আর মাধ্যমে আল্লাহ্র সন্তুষ্টি ও ক্ষমা লাভ করা যায় । [কুরতুবী] তবে এখানে কেবলমাত্র দ্বীনী কল্যাণের কথাই বলা হয়নি, এর সাথে পার্থিব কল্যাণও সংযুক্ত রয়েছে । এ হজ্জের বরকতেই আরবের যাবতীয় সন্ত্রাস, বিশৃংখলা ও নিরাপত্তাহীনতা অন্তত চারমাসের জন্য স্থগিত হয়ে যেতো এবং সে সময় এমন ধরনের নিরাপত্তা লাভ করা যেতো যার মধ্যে দেশের সকল এলাকার লোকেরা সফর করতে পারতো এবং বাণিজ্য কাফেলাও নিরাপদে চলাফেরা করতে সক্ষম হতো | এজন্য আরবের অর্থনৈতিক জীবনের জন্যও হজ্জ একটি রহমত ছিল ৷ অন্য আয়াতে আল্লাহ্ বলেন, “তোমাদের রব-এর অনুগ্রহ সন্ধান করাতে তোমাদের কোন পাপ নেই ।” [সূরা আল- বাকারাহ: ১৯৮] অর্থাৎ ব্যবসা | [কুরতুবী] ইসলামের আগমনের পরে হজ্জের দ্বীনী কল্যাণের সাথে সাথে পার্থিব কল্যাণও কয়েকগুণ বেশী হয়ে গেছে । প্রথমে তা ছিল কেবলমাত্র আরবের জন্য রহমত, এখন হয়ে গেছে সারা দুনিয়ার তাওহীদবাদীদের জন্য রহমত । বায়তুল্লাহ্র কাছে হাজীদের আগমনের এক উপকার তো উপরে বর্ণিত হল যে, তারা তাদের দুনিয়া ও আখেরাতের কল্যাণ প্রত্যক্ষ করবে ৷ এরপর দ্বিতীয় উপকার এরূপ বর্ণিত হয়েছে- %5351%2805555585 4814০2185৩0৯- অর্থাৎ যাতে নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ্র নাম উচ্চারণ করে সেসব জন্তর উপর, যেগুলো আল্লাহ্ তাদেরকে দিয়েছেন । হাদঈ বা কুরবানীর গোশত তাদের জন্য হালাল করা হয়েছে । এটা বাড়তি নেয়ামত । “নির্দিষ্ট দিনগুলো" বলে সেই দিনগুলো বোঝানো হয়েছে, যেগুলোতে কুরবানী করা জায়েয, অর্থাৎ যিলহজ্জ মাসের ১০, ১১, ১২ ও ১৩ তারিখ | [ইবন কাসীর] কোন কোন মুফাস্সিরের মতে, এখানে স্১১৪5% বলে যিলহজ্জের দশ দিন এবং আইয়ামে তাশরিকের দিনগুলোসহ মোট তের দিনকে বোঝানো হয়েছে ।[ইবন কাসীর] অবশ্য এ ব্যাপারে সহীহ্ হাদীসেও এসেছে, রাসূল ৬/৬//.510107171559111.00177
— পৃষ্ঠা ৩০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।