0০011121715 ২২- সূরা আল-হাজ্জ পারা ১৭ /১৭৫৯ 7০১1৮1৮৬৮7৮ স্থান১, তখন বলেছিলাম, “আমার ১৮১012581 (১) (২) সাথে কোন কিছু শরীক করবেন নাও) দিলেন | [ইবন কাসীর] অভিধানে 1% শব্দের অর্থ বর্ণনা করা । [জালালাইন] অপর অর্থ, তৈরী করা, কারণ সেটার স্থান অপরিচিত ছিল । [মুয়াসসার] আয়াতের অর্থ এইঃ একথা উল্লেখযোগ্য ও স্মর্তব্য যে, আমি ইব্রাহীম “'আলাইহিস্ সালাম-কে বায়তুন্নাহ্্র অবস্থানস্থলের ঠিকানা বর্ণনা করে দিয়েছি । আলী রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ যখন ইব্রাহীম “আলাইহিস্ সালাম-কে ঘর বানানোর নির্দেশ দেয়া হলো, তিনি বিবি হাজেরা ও ইসমাঈলকে নিয়ে তা বানাতে বের হলেন, যখন মক্কার উপত্যকায় আসলেন তখন তিনি তার মাথার উপর ঘরের স্থানটুকুতে মেঘের মত দেখলেন, যাতে মাথার মত ছিল, সে মাথা থেকে ইব্রাহীম আলাইহিস্ সালাম-কে বলা হলঃ হে ইব্রাহীম! আপনি আমার ছায়ায় বা আমার পরিমাণ স্থানে ঘর বানান, এর চেয়ে কমাবেন না, বাড়াবেনও না । তারপর যখন ঘর বানানো শেষ করলেন, তখন তিনি বের হয়ে চলে গেলেন এবং ইসমাঈল ও হাজেরাকে ছেড়ে গেলেন, আর এটাই আল্লাহ্র বাণীঃ ত্£৯১১%২/% আয়াতের মর্মার্থ । [মুস্তাদরাকে হাকিমঃ ২/৫৫১] ক্ু৮/৩৬৫% শব্দে ইঙ্গিত রয়েছে যে, বায়তুল্লাহ্ ইব্রাহীম “আলাইহিস্ সালাম-এর আগে থেকেই বিদ্যমান ছিল । বিভিন্ন বর্ণনায় এসেছে যে, এর প্রথম নির্মাণ আদম “আলাইহিস্ সালাম-কে পৃথিবীতে আনার পূর্বে অথবা সাথে সাথে হয়েছিল । আদম “আলাইহিস্ সালাম ও তৎপরবর্তী নবীগণ বায়তুল্লাহ্ তাওয়াফ করতেন । কিন্তু এ সমস্ত বর্ণনা খুব শক্তিশালী নয় | সহীহ বর্ণনানুসারে ইবরাহীম আলাইহিসসালামই প্রথম কা'বা শরীফ নির্মাণ করেছিলেন । তখন আয়াতের অর্থ হবে, আমরা তাকে হবু ঘরের স্থান দেখিয়েছিলাম | এ অর্থ হবে না যে, সেখানে ঘর ছিল আর তা নষ্ট হয়ে যাবার পরে আবার তা ইবরাহীম আলাইহিসসালামকে নির্মাণের জন্য দেখিয়ে দেয়া হয়েছিল । ইবনে কাসীর রাহেমাহুল্লাহ্ বলেন, এ আয়াত থেকেই অনেকে প্রমাণ করেছেন যে, ইবরাহীম আলাইহিস সালামই প্রথম আল্রাহ্র ঘর নির্মাণ করেছেন । তার পূর্বে সেটি নির্মিত হয়নি ৷ এর সপক্ষে প্রমাণ হচ্ছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদীস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! কোন মসজিদটি প্রথম নির্মিত হয়েছে? তিনি বললেন, মাসজিদুল হারাম । আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন, বাইতুল মুকাদ্দাস ৷ আমি বললাম, এ দুয়ের মাঝখানে কত সময়? তিনি বললেন, চল্লিশ বছর ।[বুখারী: ৩৩৬৬; মুসলিম: ৫২০] অর্থাৎ ইব্রাহীম 'আলাইহিস্ সালাম-কে এই ঘরের কাছেই পুনর্বাসিত করার পর কতগুলো আদেশ দেয়া হয় । তন্ুধ্যে প্রথম নির্দেশটি ছিল সর্বকালের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নির্দেশ । আর তা হলো, “আমার সাথে কাউকে শরীক করবেন না ।' ইবন কাসীর বলেন, এর অর্থ, একমাত্র আমার জন্যই এ ঘরটি বানাবেন । অথবা এ ঘরে ৬/৬/.51010717155911.00177
— পৃষ্ঠা ৩০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।