Quraanul Kareem Bangla Onubad O Sonkhipto Tafseer 2 PDF
/ ১৪৮৫
📝 লেখা 📖 পিডিএফ

0০011121715 ২৪. ৫. আর তাদেরকে পবিত্র বাক্যের | 96280205531 অনুগামী করা হয়েছিল১ এবং তারা জিত পরিচালিত হয়েছিল পরম প্রশংসিত আল্লাহ্‌র পথে । নিশ্চয় যারা কুফরী করেছে ও মানুষকে | 50৩53559259 বাধা দিয়েছে আল্লাহ্র পথ) থেকে কারণ, আল্লাহ্‌ তা'আলা বলেন, “আর তাদের পোষাক হবে রেশমী কাপড়” | [ইবন (১) (২) কাসীর] ইবনে আব্বাস রাদিয়াল্লাহু “আনহুমা বলেনঃ এখানে কালেমা তাইয়্যেবা লা-ইলাহা ইল্লাল্লাহু বোঝানো হয়েছে । [ফাতহুল কাদীর] কোন কোন বর্ণনায় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ও আলহামদুলিল্লাহ । [কুরতুবী] কারও কারও নিকট ,আল-কুরআনের প্রতি তাদেরকে পথ দেখানো হবে । এজন্যই বলা হয় যে, এখানে দুনিয়ায় পথ দেখানো উদ্দেশ্য । সুতরাং দুনিয়াতে তাদেরকে কালেমায়ে শাহাদাত এবং কুরআন পড়ার প্রতি পথনির্দেশ করা হয়েছিল | [কুরতুবী] কোন কোন মুফাসসির বলেন, এখানে উত্তম বাণী বলে আখেরাতের কথা বলা হয়েছে । অর্থাৎ আখেরাতে তাদেরকে “আলহামদুলিল্লাহ্‌” বলার প্রতি হেদায়াত করা হবে । কেননা তারা জান্নাতে বলবে, “যাবতীয় প্রশং আল্লাহরই যিনি আমাদেরকে এ পথের হিদায়াত করেছেন ।” [সুরা আল-আ'রাফ: ৪৩] “আর তারা বলবে, প্রশংসা আল্লাহ্‌র, যিনি আমাদের দুঃখ-দুর্দশী দূরীভূত করেছেন” । [সূরা ফাতির: ৩৪] সুতরাং জান্নীতে কোন খারাপ কথা ও মিথ্যা বা অসার শোনা যাবে না । তারা যাই বলবে তা-ই ভাল কথা । আর তারা জান্নাতে আল্লাহ্‌র পথেই চলবে, কারণ সেখানে আল্লাহ্‌র নির্দেশের বিরোধী কোন কিছু থাকবে না। কারও কারও মতে, আয়াতে উত্তম কথা বলে সে সমস্ত কথা বোঝানো হয়েছে যা আল্লাহ্‌র পক্ষ থেকে তাদের কাছে উত্তম সুসংবাদ আকারে প্রদান করা হয়ে থাকে । [কুরতুবী] আর প্রশংসিতের পথে বলে এমন স্থানের কথা বলা হয়েছে যেখানে তারা তাদের রবের প্রশংসা করবে । কারণ তিনি তাদের প্রতি দয়া করেছেন, নেয়ামত দিয়েছেন । অর্থাৎ জান্নাত । যেমন হাদীসে এসেছে, “তাদের প্রতি তাসবীহ ও তাহমীদ পাঠ করার ইলহাম হবে যেমন দুনিয়াতে কেউ শ্বাস-প্রশ্বাস নিয়ে থাকে 1” [মুসনাদে আহমাদ ৩/৩৮৪] অপর কারও মতে, এখানে দুনিয়াতে সিরাতুল মুস্তাকীম প্রাপ্তির কথা বোঝানো হয়েছে । ইবন কাসীর] আল্লাহ্‌র পথ বলে ইসলামকে বোঝানো হয়েছে । আয়াতের অর্থ এই যে, তারা নিজেরা তো ইসলাম থেকে দূরে সরে আছেই; অন্যদেরকেও ইসলাম থেকে বাধা দেয় । [ফাতহুল কাদীর] ৬/৬//.51010717155911.00177

— পৃষ্ঠা ২৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।