Quraanul Kareem Bangla Onubad O Sonkhipto Tafseer 2 PDF
/ ১৪৮৫
📝 লেখা 📖 পিডিএফ

0০011121715 ২২- সূরা আল-হাজ্জ পারা ১৭ /১৭৫২ 70৮1 ০৮৬৮7 মধ্যে অনেকে)? আবার অনেকের 54৮6০4452 এগুলো বিদ্যমান আছে । জন্ত-জানোয়ারের বিবেক ও চেতনা সাধারণতঃ অনুভব করা (১) হয় । উদ্ভিদের বিবেক ও চেতনাও সামান্য চিন্তা ও গবেষণা দ্বারা চেনা যায়, কিন্তু জড় পদার্থের বিবেক ও চেতনা এতই অল্প ও লুক্কায়িত যে, সাধারণ মানুষ তা বুঝতেই পারে না। কিন্তু তাদের স্রষ্টা ও মালিক বলেছেন যে, তারাও বিবেক ও চেতনার অধিকারী | যেমন আন্মাহ্‌ বলেন, “এমন কিছু নেই যা তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না” [সুরা আল-ইসরা: ৪৪] তাছাড়া সূর্য আরশের নিচে সিজদা করার কথা হাদীসে এসেছে । আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জান, সূর্য কোথায় যায়? আমি বললাম, আল্লাহ ও তার রাসুল বেশী জানেন । তিনি বললেন, এটা যায় তারপর আরশের নিচে সিজদা করে । অতঃপর অনুমতি গ্রহণ করে । অচিরেই এমন এক সময় আসবে যখন তাকে বলা হবে, যেখান থেকে এসেছ সেখানেই ফিরে যাও 1 [বুখারী: ৩১৯৯] আবুল আলীয়া বলেন, আকাশের যত তারকা আছে, সূর্য ও চাদ সবই যখন ডুবে তখন আল্লাহ্র জন্য সিজদা করে, যতক্ষণ সেগুলোকে অনুমতি না দেয়া হয়, ততক্ষণ সেগুলো ফিরে আসে না । তারপর তাদের উদিত হওয়ার স্থানে উদিত হয় । আর পাহাড় ও গাছের সিজদা হচ্ছে ডানে ও বামে তাদের ছায়া পড়া ।[ইবন কাসীর] কাজেই আলোচ্য আয়াতে সে আনুগত্যকে সিজদা শব্দ দ্বারা ব্যক্ত করা হয়েছে, তা ইচ্ছাধীন আনুগত্য । আয়াতের অর্থ এই যে, মানব জাতি ছাড়াও (জিনসহ) সব সৃষ্টবস্ত স্বেচ্ছায় ও স্বজ্ঞানে আল্লাহ্‌ তা'আলার দরবারে সিজ্দা করে অর্থাৎ আজ্ঞা পালন করে । তবে মানব ও জিন জাতিকে আল্লাহ্‌ তা'আলা বিবেক ও চেতনার একটি পূর্ণস্তর দান করেছেন । এ কারণেই তাদেরকে আদেশ ও নিষেধের অধীন করা হয়েছে । মানব জাতিই সর্বাধিক বিবেক ও চেতনা লাভ করেছে । এ জন্য তারা দু'ভাগে বিভক্ত হয়ে গেছে- (এক) মুমিন, অনুগত ও সিজ্দাকারী এবং (দুই) কাফের, অবাধ্য ও সিজ্দার প্রতি পৃষ্টপ্রদর্শনকারী | সিজ্দার তাওফীক না দিয়ে আল্লাহ্‌ তাআলা শেষোক্ত দলকে হেয় করেছেন । [সাদী] হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'যখন আদম সন্তান সিজদার আয়াত পড়ে (এবং সিজদা করে), শয়তান তখন দুরে গিয়ে কাঁদতে থাকে । সে বলতে থাকে, আদম সন্তানকে সিজদা করতে বলা হয়েছে সে সিজদা করেছে, তার জন্য নির্ধারিত হলো জান্নাত । আর আমাকে সিজদা করতে নির্দেশ দেয়া হয়েছিল আর আমি তা করতে অস্বীকার করেছি, ফলে আমার জন্য নির্ধারিত হলো জাহান্নাম । মুসলিম: ৮১] এ আয়াতটি সিজদার আয়াত । ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, “সুরা আল-হজ্জে দু”টি সাজদাহ রয়েছে । [মুস্তাদরাকে হাকিম: ৩৪৭২] অর্থাৎ এমন বহু মানুষ রয়েছে যারা নিছক বাধ্য হয়েই নয় বরং ইচ্ছাকৃতভাবে, সানন্দে ও আনুগত্যশীলতা সহকারেও তাকে সিজদা করে । [ইবন কাসীর] পরবর্তাঁ বাক্যে ৬/৬//.51010717155911.00177

— পৃষ্ঠা ২৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।