00171121715 ০ ০7০৮1 ০07৮1০৯১9৮7 ২৮. আর যদি তাদের থেকে তোমার মুখ | ০%56245552526524 ফিরাতেই হয়, যখন তোমার রবের 95652 কাছ থেকে অনুগ্রহ লাভের প্রত্যাশায়, তখন তাদের সাথে নম্রভাবে কথা বল(১), ২৯. আর তুমি তোমার হাত গলায় বেধে 5:55542358-4055 রেখো না এবং তা সম্পূর্ণরূপে মেলেও 8৫ (৮৫ ১3 দিও না, তাহলে তুমি তিরস্কৃত ও আফসোসকৃত হয়ে বসে পড়বে | মুদ পরিমাণও ব্যয় করে তবুও সেটা অপচয় হবে | কাতাদাহ বলেন, অপচয় হচ্ছে আল্লাহ্র অবাধ্যতা, অন্যায় ও ফাসাদ-সৃষ্টিতে ব্যয় করা ।[ইবন কাসীর] (১) এ আয়াতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম ও তার মাধ্যমে সমগ্র উম্মতকে অভূতপূর্ব নৈতিক চরিত্র শিক্ষা দেয়া হয়েছে যে, কোন সময় যদি অভাবগন্ত লোকেরা সাহায্য চায় এবং আপনার কাছে দেয়ার মত কিছু না থাকার দরুন আপনি তাদের তরফ থেকে মুখ ফিরাতে বাধ্য হন, তবে এ মুখ ফিরানো আত্মন্তরিতাযুক্ত অথবা প্রতিপক্ষের জন্যে অপমানজনক না হওয়া উচিত, বরং তা অপারগতা ও অক্ষমতা প্রকাশ সহকারে হওয়া কর্তব্য । কাতাদা বলেন, প্রয়োজনে তাদেরকে ভালো কিছু দেয়ার ওয়াদা কর | [ইবন কাসীর] (২) “হাত বাঁধা” কৃপণতা অর্থে ব্যবহৃত হয় ।আর “হাত খোলা ছেড়ে দেয়া”র মানে হচ্ছে, বাজে খরচ করা | [ইবন কাসীর] আয়াতে সরাসরি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামকে এবং তার মধ্যস্থৃতায় সমগ্র উম্মতকে সম্বোধন করা হয়েছে । উদ্দেশ্য এমন মিতাচার শিক্ষা দেয়া, যা অপরের সাহায্যে প্রতিবন্ধকও না হয় এবং নিজের জন্যেও বিপদ ডেকে না আনে | যখনই তুমি তোমার সামথেরি বাইরে হাত প্রশস্ত করবে, তখনই তুমি খরচ করার কিছু না পেয়ে বসে পড়বে । তখন তুমি 'হাসীর' হবে । হাসীর বলা হয় সে বাহনকে যে দুর্বল ও অপারগতার কারণে চলতে অপারগ হয়ে গেছে ।[ইবন কাসীর] হাসীর এর আরেক অর্থ তিরস্কৃত হওয়া ।[ফাতনুল কাদীর] মোটকথা: কৃপণতা যেমন খারাপ গুণ, অপচয়ও তেমনি খারাপ গুণ । রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কৃপণ ও খরচকারীর উদাহরণ হচ্ছে সে দু'জন লোকের মত | যাদের উপর লোহার দু'টি বর্ম রয়েছে । যা তার দু'স্তন থেকে কন্ঠাস্তথি পর্যন্ত ব্যাপ্ত । খরচকারী যখনই খরচ করে তখনই তা প্রশস্ত হতে থাকে এমনকি তার পায়ের আঙ্গুলের মাথা পর্যন্ত প্রলম্বিত হয় এবং তার পদচিহ্ মিটিয়ে দেয় । আর কৃপণ সে যখনই কোন খরচ করতে চায় তখনি তা সে বর্মের এক কড়া আরেক কড়ার সাথে লেগে যায়, সে যতই সেটাকে প্রশস্ত করতে চায় তা আর প্রশস্ত হয় না।' ৬/৬//.51010717155911.00177
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।