Quraanul Kareem Bangla Onubad O Sonkhipto Tafseer 2 PDF
/ ১৪৮৫
📝 লেখা 📖 পিডিএফ

0০011121715 ১৯২, ৯৩, (১) (২) সে আল্লাহ্র পরিবর্তে এমন কিছুকে | ৮৫958556228 ডাকে যা তার কোন অপকার করতে (6২51169028১ পারে না আর যা তার উপকারও করতে ৃ পারে না; এটাই চরম পথত্রষ্টতা! সে এমন কিছুকে ডাকে যার ক্ষতিই তার 8858৩595012 উপকারের চেয়ে বেশী নিকটতর | 55 5815451 কত নিকৃষ্ট এ অভিভাবক এবং কত নিকৃষ্ট এ সহচর)! পূর্ববর্তী আয়াতে আল্লাহ ছাড়া অন্যান্য মাবুদদের উপকার ও ক্ষতি করার ক্ষমতা সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে । কারণ, মূলত ও যথার্থই তাদের উপকার ও ক্ষতি করার কোন ক্ষমতা নেই । এ আয়াতে তাদের ক্ষতিকে উপকারের চেয়ে অধিক নিকটতর বলা হয়েছে । এর কারণ দু'টি হতে পারে । এক. এখানে অধিক বলে “সম্পূর্ণরূপে বোঝোনো হয়েছে । অথবা তর্কের খাতিরে বলা হয়েছে । যেমন অন্যত্র এ ধরনের ব্যবহার এসেছে, “হয় আমরা না হয় তোমরা সৎপথে স্থিত অথবা স্পষ্ট বিভ্রান্তিতে পতিত ।” [সূরা সাবা: ২৪] [ফাতহুল কাদীর] কোন কোন মুফাসসির বলেন, এ পূর্ববর্তী যাদের সম্পর্কে বলা হয়েছে যে, তারা কোন উপকার বা অপকার করতে পারে না, তারা হচ্ছে মূর্তি ও প্রতিমা । আর এ আয়াতে এ সমস্ত মাবুদদের কথা বলা করতে পারে । যেমন, তাদেরকে দুনিয়ার সম্পদ দিয়ে ভরে দিতে পারে | তাদের কোন উদ্দেশ্য পুরণ করে দিতে পারে | যেমন ফির“আউন । যারা তার ইবাদাত করত, হয়ত সে তাদের কোন স্বার্থ হাসিল করে দিত । সে জন্যই এখানে ০” শব্দটি ব্যবহৃত হয়েছে, যা বিবেকসম্পন্নদের সাথে সংশিষ্ট ৷ আর পূর্ববর্তী আয়াতে ৬ শব্দটি ব্যবহৃত হয়েছে, যা বিবেকহীন মূর্তি, প্রতিমা ইত্যাদির সাথে সংশিষ্ট ৷ [আদওয়াউল বায়ান] এতো গেল দুনিয়ার ব্যাপার কিন্তু আখেরাতে তার যে ক্ষতি হবার সেটা নিঃসন্দেহ ও সম্পূর্ণ দৃঢ় সত্য | [ইবন কাসীর] অর্থাৎ মানুষ বা শয়তান যে-ই হোক না কেন, যে তাকে এ পথে এনেছে সে নিকৃষ্টতম কর্মসম্পাদক ও অভিভাবক এবং নিকৃষ্টতম বন্ধু ও সাথী | [ইবন কাসীর] অথবা আয়াতের অর্থ, আল্লাহ্‌ ব্যতীত যাকে সাহায্যকারী ও বন্ধু বানিয়েছে অর্থাৎ মূর্তিদেরকে যারা সাহায্যকারী বানিয়েছে সে গুলো কতই না নিকৃষ্ট! [ইবন কাসীর] অথবা আয়াতের অর্থ, সে লোকটি কতই না খারাপ ও নিকৃষ্ট যে দোদুল্যমান অবস্থায় আল্লাহ্‌র ইবাদাত করেছে ।[তাবারী; ইবন কাসীর! অথবা সে কাফের আল্লাহ্‌ ব্যতীত যাদেরকে বন্ধু ও সাহায্যকারী বানিয়েছিল কিয়ামতের দিন তাদেরকে বলবে, তোমরা কত নিকৃষ্ট বন্ধু । [ফাতহুল কাদীর] ৬/৬//.51010717155911.00177

— পৃষ্ঠা ২৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।