Quraanul Kareem Bangla Onubad O Sonkhipto Tafseer 2 PDF
/ ১৪৮৫
📝 লেখা 📖 পিডিএফ

0০011121715 ২২- সূরা আল-হাজ্জ পারা ১৭ /১৭৪৩ 1৬০1 ৮150৮ (১) (২) করা হয়, যার ফলে সে জানার পরেও যেন কিছুই (আর) জানে না। আর আপনি ভূমিকে দেখুন শ্ুক্ধ, অতঃপর তাতে আমরা পানি বর্ষণ করলে তা আন্দোলিত ও স্ফীত হয় এবং উদ্গত করে সব ধরনের সুদৃশ্য উদ্ভিদ) এটা এ জন্যে যে, আল্লাহই সত্য 52415 8০24৮ ১ এবং তিনিই মৃতকে জীবিত করেন এবং ১5৮5 %4$55%0 তিনি সব কিছুর উপর ক্ষমতাবান; এবং এ কারণে যে, কেয়ামত আসবেই, | 26958509255 ডা ম্ যায় । যে জ্ঞান,জানা শোনা, অভিজ্ঞতা ও দুরদর্শিতা ছিল তার গর্বের বস্তু তা এমনই অজ্ঞতায় পরিবর্তিত হয়ে যায় যে, একটি ছোট ছেলেও তার কথায় হাসতে থাকে । এভাবে বান্দার শক্তি দু'টি দুর্বল অবস্থা ঘিরে আছে । এক.ছোট কালের দুর্বলতা, দুই. সৃষ্টি করেন দুর্বলতা থেকে, দুর্বলতার পর তিনি দেন শক্তি; শক্তির পর আবার দেন দুর্বলতা ও বার্ধক্য | তিনি যা ইচ্ছে সৃষ্টি করেন এবং তিনিই সর্বজ্ঞ, সর্বক্ষম 1” [সূরা আররম: ৫৪] [সাদী] আয়াতের এ অংশে আল্লাহ্‌ তাআলা পুনরুথানের উপর দ্বিতীয় আরেকটি প্রমাণ পেশ করছেন | [কুরতুবী; ইবন কাসীর; ফাতহুল কাদীর] অর্থাৎ যেভাবে তিনি মৃত ভূমিকে জীবিত করতে পারেন, যে যমীনে কোন প্রাণের স্পন্দন নেই, কোন উদ্ভিদ দেখা যায় না। তারপর তাতে বৃষ্টি বর্ষণ করে তিনি জীবনের উন্মেষ ঘটান, সেভাবে তাঁর পক্ষে পুনরুত্থান ঘটানো কোন কঠিন বিষয় নয় । এ ধারাবাহিক বক্তব্যের মধ্যে এ বাক্যাংশটির তিনটি অর্থ হয় । এক, আল্লাহই সত্য এবং মৃত্যুর পর পুনরায় জীবনদানের কোন সম্ভাবনা নেই, তোমাদের এ ধারণা ডাহা মিথ্যা ৷ [দেখুন, ফাতহুল কাদীর] দুই, আল্লাহ, তিনি প্রকৃত স্বাধীন ক্ষমতা সম্পন্ন কর্তা, যিনি প্রতি মুহূর্তে নিজের শক্তিমত্তা, সংকল্প, জ্ঞান ও কলা-কৌশলের মাধ্যমে সমগ্র বিশ্ব-জাহান ও এর প্রতিটি বস্তু পরিচালনা করছেন । [দেখুন, ইবন কাসীর; ফাতহুল কাদীর] তিন, তিনি কোন খেলোয়াড় নন যে, নিছক মন ভূলাবার জন্য খেলনা তৈরী করেন এবং তারপর অযথা তা ভেঙ্গে চুরে মাটির সাথে মিশিয়ে দেন । বরং তিনি সত্য তার যাবতীয় কাজ গুরুত্ৃপূর্ণ, উদ্দেশ্যমূলক ও বিজ্ঞানময় | তিনি তাঁর কর্মকাণ্ডে হক ও যথার্থ ৷ তিনি কিয়ামত যথার্থ কারণেই সংঘটিত করবেন । [দেখুন, ফাতহুল কাদীর] বস্তত: এখানে হক শব্দের অর্থ হচ্ছে, এমন অস্তিত্ব, যার কোন পরিবর্তন নেই, অস্থায়ী নয় । [ফাতহুল কাদীর] ৬/৬/.51010717155911.00177

— পৃষ্ঠা ২৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।