Quraanul Kareem Bangla Onubad O Sonkhipto Tafseer 2 PDF
/ ১৪৮৫
📝 লেখা 📖 পিডিএফ

0০011121715 ২২- সুরা আল-হাজ্জ পারা ১৭ /১৭৩৮ ২ ১৮১০1 (15৬৮7 কেয়ামতের প্রকম্পন এক ভয়ংকর 08 ব্যাপার)! (১) [তিরমিযিঃ ৩১৬৯, মুসনাদে আহমাদঃ ৪/৪৩৫, মুস্তাদরাকে হাকিমঃ ১/২৮, সহীহ্‌ ইবনে হিব্বানঃ ৭৩৫৪] আল্লাহ্‌ তাআলা বলেনঃ “এবং শিংগায় ফুঁক দেয়া হবে, ফলে যাদেরকে আল্লাহ্‌ ইচ্ছে করেন তারা ছাড়া আকাশমণ্ডলী ও যমীনের সবাই মুহিত হয়ে পড়বে । তারপর আবার শিংগায় ফুঁক দেয়া হবে, তৎক্ষণাৎ তারা দাড়িয়ে তাকাতে থাকবে ।” [সুরা আহ্‌ যুমারঃ ৬৮] এ আয়াত থেকে স্পষ্ট বুঝতে পারি যে, কেয়ামতের দু”টি পর্যায় রয়েছেঃ এক) ইসরাফিল কর্তৃক প্রথমবার শিঙ্গায় ফুঁক দেয়া ৷ এ ফুঁক দেয়া মাত্রই সবকিছু কম্পিত হতে হতে ধ্বংস হয়ে যাবে ৷ সে মহা ধ্বংসের কথা আল্লাহ্‌ তাআলা পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন । দুই) ইসরাফিল কর্তৃক দ্বিতীয় বার শিঙ্গায় ফুঁক দেয়া । এ ফুঁক দেয়ার সাথে সমস্ত সৃষ্টি আল্লাহ্র সামনে নীত হবে । তখন হাশরের মাঠে সবাই জমায়েত হবে । আলোচ্য আয়াতে উল্লেখিত ভূকম্পন কখন হবে অর্থাৎ কেয়ামত শুরু হওয়া এবং মনুষ্যকুলের পুনরুথিত হওয়ার পর ভূকম্পন হবে, না এর আগেই হবে এ সম্পর্কে মতভেদ আছে । কেউ কেউ বলেনঃ কেয়ামতের পূর্বে এই পৃথিবীতে ভূকম্পন হবে এবং এটা কেয়ামতের প্রাথমিক কাজ হিসেবে গণ্য হবে । সে সময় পৃথিবী পৃষ্ঠে বসতকারীরা যে অবস্থার সম্মুখীন হবে তার চিত্র কুরআনের বিভিন্ন স্থানে অং করা হয়েছে । যেমনঃ “যখন সিংগায় এক ফুঁক দেয়া হবে এবং যমীন ও পাহাড় তুলে এক আঘাতে ভেঙে দেয়া হবে তখন সে বিরাট ঘটনাটি ঘটে যাবে ।” [সূরা আল- হাক্কাহ ১৩-১৫] “যখন পৃথিবীকে পুরোপুরি প্রকম্পিত করে দেয়া হবে এবং সে তার পেটের বোঝা বের করে ছুঁড়ে ফেলে দেবে আর মানুষ বলবে, এর কি হলো?” [সূরা আয-যালযালাহ্‌ ১-৩] “যেদিন প্রকম্পনের একটি ঝট্কা একেবারে নাড়িয়ে দেবে এবং এরপর আসবে দ্বিতীয় ঝট্কা | সেদিন অন্তর কাপতে থাকবে এবং দৃষ্টি ভীতবিহবল হবে ।” [সূরা আন- নাযিআত ৫-৯] “যে দিন পৃথিবীকে মারাত্মকভাবে ঝাঁকিয়ে দেয়া হবে এবং পাহাড় গুঁড়ো হয়ে ধুলির মতো উড়তে থাকবে ।” [সূরা আল ওয়াকি'আহ, ৪-৬] “যদি তোমরা নবীর কথা না মানো, তাহলে কেমন করে রক্ষা পাবে সেদিনের বিপদ থেকে, যা বাচ্চাদেরকে বুড়া করে দেবে এবং যার প্রচণ্ততায় আকাশ ফেটে চৌচির হয়ে যাবে?” [সূরা আল মুয্যাম্মিল, আয়াত ১৭-১৮] এ মতটি বেশ কিছু তাবেয়ী থেকে বর্ণিত হয়েছে । অপর একদল আলেমের মতে, এখানে হাশরের মাঠে যখন একত্রিত করা হবে তখনকার কথা বর্ণনা করা হচ্ছে । আর এ ব্যাপারে বিভিন্ন সহীহ্‌ হাদীসে সুস্পষ্ঠভাবে বর্ণিত হয়েছে যে, আল্লাহ্‌ তা'আলা আদম “আলাইহিস্‌ সালাম-কে যখন তার সন্তানদের থেকে জাহান্নামীদেরকে আলাদা করতে বলবেন, তখন এ অবস্থার সৃষ্টি হবে । [বুখারীঃ ৩১৭০, মুসলিমঃ ২২২] আদম “আলাইহিস্‌ ৬/৬//.5101717155911.00177

— পৃষ্ঠা ২৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।