Quraanul Kareem Bangla Onubad O Sonkhipto Tafseer 2 PDF
/ ১৪৮৫
📝 লেখা 📖 পিডিএফ

0০011121715 ২২- সূরা আল-হাজ্জ পারা ১৭ /১৭৩৭ ২ ৮7৮71 ৮159৮ ২২- সুরা আল-হাজ্জ), ৭৮ আয়াত, মাদানী । | রহমান, রহীম আল্লাহ্‌র নামে || 0৮১8%1০7৮৮%14919-_ ১. হে মানুষ! তোমরা তোমাদের রবের | 72496916551 0৩0 তাকওয়া অবলম্বন কর); নিশ্চয় (১) এই সুরাটি মক্কায় নাযিল না মদীনায় নাযিল, সে সম্পর্কে তাফসীরবিদগণ ভিন্ন ভিন্ন মত পোষণ করেন । ইবনে আববাস রাদিয়াল্লাহু “আনহুমা থেকেই উভয় প্রকার রেওয়ায়েত বর্ণিত আছে । অধিকসংখ্যক তাফসীরবিদগণ বলেনঃ এই সুরাটি মিশ্র । এতে মক্কায় নাযিল ও মদীনায় নাধিল উভয় প্রকার আয়াতের সমাবেশ ঘটেছে । কুরতুবী এই উক্তিকেই বিশুদ্ধতম আখ্যা দিয়েছেন | [কুরতুবী] কোন কোন মুফাস্সির এই সুরার কতিপয় বৈচিত্র্য উল্লেখ করে বলেনঃ এর কিছু আয়াত রাতে, কিছু দিনে, কিছু সফরে, কিছু গৃহে অবস্থানকালে, কিছু মন্ধায়, কিছু মদীনায় এবং কিছু যুদ্ধাবস্থায় ও কিছু শান্তিকালে নাযিল হয়েছে । এছাড়া এর কিছু আয়াত রহিতকারী, কিছু আয়াত রহিত এবং কিছু মুহকাম তথা সুস্পষ্ট ও কিছু মুতাশাবিহ্‌ তথা অস্পষ্ট | সুরাটিতে নাযিলের সব প্রকারই সন্নিবেশিত রয়েছে । [কুরতুবী] (২) হাদীসে এসেছে, সফর অবস্থায় এই আয়াত নাধিল হলে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম উচ্চঃস্বরে এর তিলাওয়াত শুরু করেন | সফরসঙ্গী সাহাবায়ে কেরাম তার আওয়াজ শুনে এক জায়গায় সমবেত হয়ে গেলেন । তিনি সবাইকে সম্বোধন করে বললেনঃ এই আয়াতে উল্লেখিত কেয়ামতের ভূকম্পন কোন্‌ দিন হবে তোমরা জান কি? সাহাবায়ে কেরাম বললেনঃ আল্লাহ্‌ ও তার রাসূলই ভাল জানেন । রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ এটা সেই দিনে হবে, যেদিন আল্লাহ্‌ তা'আলা আদম 'আলাইহিস্‌ সালাম-কে সম্বোধন করে বললেনঃ যারা জাহান্নামে যাবে, তাদেরকে উঠাও । আদম “আলাইহিস্‌ সালাম জিজ্ঞেস করবেনঃ কারা জাহান্নামে যাবে? উত্তর হবে, প্রতি হাজারে নয়শত নিরানব্বই জন ৷ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম আরো বললেনঃ এই সময়েই ত্রাস ও ভীতির কেরাম একথা শুনে ভীত-বিহ্বল হয়ে গেলেন এবং প্রশ্ন করলেনঃ ইয়া রাস্লাল্লাহ্‌! আমাদের মধ্যে কে মুক্তি পেতে পারে? তিনি বললেনঃ তোমরা নিশ্চিন্ত থাক । যারা জাহান্নামে যাবে, তাদের এক হাজার ইয়াজুজ-মাজুজের মধ্য থেকে এবং একজন তোমাদের মধ্য থেকে হবে । কোন কোন রেওয়ায়েতে আছে, সেদিন তোমরা এমন দুই সম্প্রদায়ের সাথে থাকবে যে, তারা যে দলে ভিড়বে, সেই দলই সংখ্যাগরিষ্ঠ হবে । একটি ইয়াজুজ-মাজুজের সম্প্রদায় ও অপরটি ইবলীস ও তার সাঙ্গোপাঙ্গ এবং আদম সন্তানদের মধ্যে যারা তোমাদের পূর্বে মারা গেছে, তাদের সম্প্রদায় । ৬/৬//.510107171559111.00177

— পৃষ্ঠা ২৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।