0০011121715 ১৭২২ ২ 1০০৮1 পঞ্মি12)৬৯-%) গিয়েছিল | এ দু'জন সকাল বিকাল তার কাছে আসত । তাদের একজন অপরজনকে বলল: জেনে নাও আল্লাহর শপথ! অবশ্যই আইয়ুব এমন কোন গোনাহ করেছে যার মত গোনাহ সৃষ্টিজগতের কেউ করেনি । তার সাথী বলল: এটা কেন বললে? জবাবে সে বলল: আঠার বছর থেকে সে এমন কঠিন রোগে ভুগছে অথচ আল্লাহ্ তার প্রতি দয়াপরবশ হয়ে তাকে তা থেকে মুক্তি দিচ্ছে না । এ কথা শোনার পর সাথীটি আইয়ুব আলাইহিসসালামের সাথে দেখা করতে গিয়ে ব্যথিত হয়ে কথাটি তাকে জানিয়ে দিল । তখন আইয়ুব আলাইহিসসালাম তাকে বললেন: আমি জানি না তুমি কি বলছ, তবে আল্লাহ্ জানেন পূর্বে আমি কখনও কখনও ঝগড়ায় লিপ্ত দু'জনের পাশ দিয়ে যাওয়ার সময় এটাও শোনতাম যে, তারা আল্লাহ্র কথা বলে বলে নিজেদের ঝগড়া করছে । তখন আমি বাড়ী ফিরে তাদের পক্ষ থেকে কাফফারা আদায় করতাম এই ভয়ে যে, তারা হক ছাড়া অন্য কোন ভাবে আল্লাহ্র নাম উচ্চারণ করেনি তো? ঘটনা বর্ণনা করতে করতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: আইয়ুব আলাইহিসসালাম তার প্রাকৃতিক কাজ সারতে বের হতেন । কাজ সারার পর তার স্ত্রী তার হাত ধরে নিয়ে আসতেন । একদিন তিনি তাঁর প্রাকৃতিকর কাজ সারার পর তার স্ত্রীর কাছে ফিরতে দেরী করছিলেন এমন সময় আল্লাহ্ তা'আলা আইয়ুব আলাইহিসসালামের কাছে ওহী পাঠালেন যে, “আপনি আপনার পা ছারা ভূমিতে আঘাত করুন, এই তো গোসলের সুশীতল পানি ও পানীয় ।” [সুরা সোয়াদ:৪২] তার স্ত্রী তার আগমনে দেরী দেখে নিজেই এগিয়ে গিয়ে তার কাছে পৌছলেন | তখন আইয়ুব আলাইহিসসালামের যাবতীয় মুসিবত দূর হয়ে তিনি পূর্বের ন্যায় সুন্দর হয়ে গেলেন । তার স্ত্রী তাকে দেখে বললেন: হে মানুষ! আল্লাহ্ আপনার উপর বরকত দিন, আপনি কি এ বিপদগ্রস্ত আল্লাহ্র নবীকে দেখেছেন? আল্লাহ্র শপথ, যখন সে সুস্থ ছিল তখন সে ছিল আপনার মতই দেখতে । তখন আইয়ুব আলাইহিসসালাম বললেন যে, আমিই সেই ব্যক্তি । আইয়ুব আলাইহিসসালামের দুটি উঠান ছিল । একটি গম শুকানোর অপরটি যব শুকানোর ৷ আল্লাহ্ তাআলা সে দুটির উপর দু'খণ্ড মেঘ পাঠালেন ৷ এক খণ্ড মেঘ সে গমের উঠোনে এমনভাবে স্বর্ণ ফেললো যে, সেটি পূর্ণ হয়ে গেল । অপর মেঘ খণ্ডটি সেটির উপর এমনভাবে রৌপ্য বর্ষণ করল যে, সেটাও পূর্ণ হয়ে গেল | [সহীহ ইবন্ হিববান: ৭/১৫৭, হাদীস নং ২৮৯৮, মুস্তাদরাকে হাকিম: ২/৬৩৫, ৪১১৫] অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: একবার আইয়ুব আলাইহিসসালাম কাপড় খুলে গোসল করছিলেন, এমতাবস্থায় এক ঝাঁক স্বর্ণের টিড্ডি (পঙ্গপাল) তার উপর পড়তে আরন্ত করল, তিনি সেগুলো মুঠি মুঠি তার কাপড়ে জমা করছিলেন । তখন তার প্রভূ তাকে ডেকে বললেন: হে আইয়ুব আমি কি আপনাকে যা দেখছেন তা থেকেও বেশী প্রদান করে ধনী করে দেইনি? উত্তরে আইয়ুব আলাইহিসসালাম বললেন: অবশ্যই হে প্রভু! তবে আপনার দেয়া বরকত থেকে আমি কখনো অমুখাপেক্ষী হবো না । [বুখারী: ৩৩৯১, ২৭৯] এ ছাড়া আইয়ুব আলাইহিসসালাম সংক্রান্ত আরো কিছু কাহিনী বিভিন্ন ৬/৬//.5101717155911.00177
— পৃষ্ঠা ২৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।