Quraanul Kareem Bangla Onubad O Sonkhipto Tafseer 2 PDF
/ ১৪৮৫
📝 লেখা 📖 পিডিএফ

0০011121715 ৮১41 *৪৭1)৬০-৭ আমরা পর্বত ও পাখিদেরকে দাউদের সাথে পবিত্রতা ও মহিমা ঘোষণা করত, আর আমরাই ছিলাম এ বলেছেনঃ “বিচারক তিন প্রকারের । এদের একজন জান্নাতী এবং দু'জন জাহান্নামী । জান্নাতের অধিকারী হচ্ছেন এমন বিচারক যিনি সত্য চিহিতি করতে পারলে সে অনুযায়ী ফায়সালা দেন । কিন্তু যে ব্যক্তি সত্য চিহ্নিত করার পরও সত্য বিরোধী ফায়সালা দেয় সে জাহান্নামী । আর অনুরূপভাবে যে ব্যক্তি জ্ঞান ছাড়াই লোকদের মোকদ্দমার ফায়সালা করতে বসে যায় সেও জাহান্নামী |” [আবুদাউদঃ ২৫৭৩, তিরমিযীঃ ১৩২২, ইবনে মাজাহঃ ২৩১৫ আয়াতে ০ শব্দ ব্যবহার করা হয়েছে । অর্থাৎ দাউদ আলাইহিস সালামের সাথে পাহাড় ও পাখীদেরকে অনুগত করা হয়েছিল এবং সে কারণে তারাও দাউদের সাথে আল্লাহর মহিমা ঘোষণা করতো | একথাটিই কুরআনের অন্যত্র বলা হয়েছেঃ “আমরা তার সাথে পাহাড়গুলোকে অনুগত করে দিয়েছিলাম | সকাল-সন্ধ্যা তারা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করতো ৷ আর সমবেত পাখিদেরকেও (অনুগত করা হয়েছিল) । তারা প্রত্যেকেই ছিল অধিক আল্লাহ অভিমুখী ।” [সূরা সাদ৪১৮,১৯] অন্য সূরায় আরও অতিরিক্ত বলা হয়েছেঃ “পাহাড়গুলোকে আমরা হুকুম দিয়েছিলাম যে, তার সাথে সাথে পবিত্রতা ও মহিমা ঘোষণার পুনরাবৃত্তি করো এবং এই একই হুকুম পাখিদেরকেও দিয়েছিলাম |” [সূরা সাবাঃ ১০] এ বক্তব্যগুলো থেকে যে কথা বুঝা যায় তা হচ্ছে এই যে, দাউদ যখন আল্লাহর ₹সা ও মহিমা গীতি গাইতেন তখন তার উচ্চতর ও সুরেলা আওয়াজে পাহাড় ও পাখিরা গেয়ে ফেলত এবং একটা অপূর্ব মু্ছনার সৃষ্টি হতো । তিনি যখন যবুর পাঠ করতেন, তখন পক্ষীকুল শূন্যে তার সাথে তসবীহ্‌ পাঠ করতে থাকত । [ইবন কাসীর] সমধুর কণ্ঠস্বর ছিল একটি বাহ্যিক গুণ এবং পক্ষীকুল ও ও পর্বতসমূহের তসবীহ্‌ পাঠে শরীক হওয়া ছিল আল্লাহর কুদরতের অধীন একটি মু'জেযা | মু'জেযার জন্য পক্ষীকুল ও পর্বতসমূহের মধ্যেও বিশেষ চেতনা সৃষ্টি হতে পারে ৷ সাহাবায়ে কেরামের মধ্যে আবু মুসা আশ'আরী রাদিয়াল্লাহু “আনহু অত্যন্ত সুমধুর কণ্ঠস্বরের অধিকারী ছিলেন । একবার আবু মুসা আশ'আরী রাদিয়াল্লাহু “আনহু কুরআন তিলাওয়াত করছিলেন । তার কণ্ঠ ছিল অসাধারণ সুরেলা । রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেদিক দিয়ে যাচ্ছিলেন । তার আওয়াজ শুনে তিনি দাঁড়িয়ে গেলেন এবং অনেকক্ষণ শুনতে থাকলেন । তার পড়া শেষ হলে তিনি বললেনঃ “এ ব্যক্তি দাউদের সুরেলা কণ্ঠের একটা অংশ পেয়েছে ।” [মুসনাদে আহমাদঃ ৫/৩৫৯] আবু মুসা যখন জানতে পারলেন যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম তার তিলাওয়াত শুনেছেন, তখন আরয করলেনঃ আপনি শুনছেন - একথা আমার জানা থাকলে আমি আরও সুন্দরভাবে তিলাওয়াত ৬/৬//.5101717155911.00177

— পৃষ্ঠা ২৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।