Quraanul Kareem Bangla Onubad O Sonkhipto Tafseer 2 PDF
/ ১৪৮৫
📝 লেখা 📖 পিডিএফ

00171121715 ১/৮71 ৮০৭15) ৪৮. আর অবশ্যই আমরা দিয়েছিলাম) 0৬০81052১22 ৪৯. (১) (২) (৩) মুসা ও হারূনকে “ফুরকান”, জ্যোতি 8৫586১52% ও উপদেশ মুত্তাকীদের জন্য২)--- যারা না দেখেও তাদের রবকে ভয় (52১৫৬2০৫০৩৫ করে এবং তারা কেয়ামত সম্পকে ৪0258223১৪। ভাত-সন্ত্বস্ত ৷ , আর এ হচ্ছে বরকতময়) উপদেশ, 402565৮50৬১, এখান থেকে নবীদের আলোচনা শুরু হয়েছে । একের পর এক বেশ কয়েকজন নবীর জীবনের সংক্ষিপ্ত বা বিস্তারিত ঘটনাবলীর প্রতি ইর্গিত করা হয়েছে । প্রথমে মুসা ইদরীস, যুল কিফল, যুঘুন বা ইউনুস, যাকারিয়্যা, ইয়াহ্‌ইয়া । সবশেষে একজন সিদ্দীকাহ মারইয়ামের আলোচনার মাধ্যমে তা শেষ করা হয়েছে । প্রথমেই মূসা আলাইহিস সালামের আলোচনা করা হয়েছে । কুরআনে সাধারণত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার সাথে সাথে মুসা আলাইহিস সালামের আলোচনা করা হয় ৷ অনুরূপভাবে কুরআনের আলোচনার সাথে তাওরাতের আলোচনা করা হয়। এখানেই সেই একই পদ্ধতিতে আলোচনা করা হয়েছে । [ইবন কাসীর] প্রথমেই বলা হয়েছে যে, “অবশ্যই আমরা দিয়েছিলাম মুসা ও হারূনকে “ফুরকান', জ্যোতি ও উপদেশ মুত্তাকীদের জন্য ---” | এখানে তাওরাতের তিনটি বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে । অর্থাৎ তাওরাত ছিল হক ও বাতিল, হারাম ও হালালের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী, মানুষকে ভীতি ও আশার মাধ্যমে সত্য-সরল পথ দেখাবার আলোক বর্তিকা বা অন্তরের আলো এবং মানব জাতিকে তার বিস্মৃত পাঠ স্মরণ করিয়ে দেবার উপদেশ । কেউ কেউ বলেনঃ এখানে “ফুরকান” বলে আল্লাহ তা'আলার সাহায্য বোঝানো হয়েছে, যা সর্বত্র মূসা আলাইহিস সালামের সাথে ছিল | [কুরতুবী; ইবন কাসীর] অর্থাৎ ফিরআউনের মত শক্রুর গৃহে তিনি লালিত পালিত হয়েছেন, মোকাবেলার সময় আল্লাহ তা'আলা ফির“আউনকে লাঞ্কিত করেছেন, এরপর ফির'আউনী সৈন্যবাহিনীর পশ্চাদ্ধাবনের সময় সমুদ্রে রাস্তা সৃষ্টি হয়ে তিনি রক্ষা পান এবং ফির“আউনের সৈন্যবাহিনীর সলিলসমাধি হয় । এমনিভাবে পরবর্তীতে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার এই সাহায্য প্রত্যক্ষ করা হয়েছে৷ তবে আয়াতে মুস্তাকীনদেরকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করার কারণ সম্ভবতঃ এই যে, যদিও তা পাঠানো হয়েছিল সমগ্র মানব জাতির জন্য কিন্ত তা থেকে কার্যত লাভবান তারাই হতে পারতো যারা ছিল এসব গুণে গুণান্থিত । [ফাতহুল কাদীর] বরকত সংক্রান্ত আলোচনা সুরা মারইয়ামের ৩১ নং আয়াতের ব্যাখ্যায় করা হয়েছে। ৬/৬//.51010717155911.00177

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।