Quraanul Kareem Bangla Onubad O Sonkhipto Tafseer 2 PDF
/ ১৪৮৫
📝 লেখা 📖 পিডিএফ

0০011121715 ০ ০7০৮1 0171525970৯ বা উভয়ই তোমার জীবদ্দশায় বার্ধক্যে কর অথবা একে বিনষ্ট করে দাও”তিরমিযীঃ ১৯০১] । রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম আরো বলেনঃ “আল্লাহ্‌র সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহ্‌র অসস্তুষ্টি পিতার অসস্তুষ্টির মধ্যে নিহিতশতিরমিধীঃ ১৮৯৯] । অন্য হাদীসে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “সে ব্যক্তির নাক ধুলিমলিন হোক, তারপর ধুলিমলিন হোক, তারপর ধুলিমলিন হোক”, সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্‌র রাসূল! সে কে? রাসূল বললেনঃ “যে পিতা-মাতার একজন বা উভয়কে তাদের বৃদ্ধাবস্থায় পেল তারপর জান্নাতে যেতে পারল না” । |মুসলিমঃ ২৫৫১] আবদুল্লাহ ইবন মাসউদ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, কোন আমল মহান আল্লাহ্র কাছে বেশী প্রিয়? রাসূল বললেনঃ সময়মত সালাত আদায় করা তিনি বললেন, তারপর কোন কাজ? তিনি বললেন, পিতামাতার সাথে সদ্বহার করা । তিনি বললেন, তারপর? তিনি বললেন, আল্লাহ্র পথে জিহাদ করা | [বুখারীঃ ৫৯৭০] তবে সৃষ্টিকর্তার নাফরমানীর কাজে কোন সৃষ্ট-জীবের আনুগত্য জায়েয নয় । সে হিসেবে কোন কোন বিষয়ে পিতা-মাতার আনুগত্য ওয়াজিব তো নয়ই; বরং জায়েযও নয় । কিন্তু পিতা-মাতার সেবাযত্র ও সদ্ধ্যবহারের জন্য তাদের মুসলিম হওয়া জিজ্ঞেস করেনঃ আমার জননী মুশরিকা । তিনি আমার সাথে দেখা করতে আসেন । তাঁকে আদর-আপ্যায়ন করা জায়েয হবে কি? তিনি বললেন “তোমার জননীকে আদর-আপ্যায়ন কর ।” [মুসলিমঃ ১০০৩] কাফের পিতা-মাতা সম্পর্কে অন্যত্র আল্লাহ্‌ বলেছেনঃ “ আমি মানুষকে নির্দেশ দিচ্ছি তার পিতা-মাতার প্রতি সদ্যবহার করতে | তবে ওরা যদি তোমার উপর বল প্রয়োগ করে আমার সাথে এমন কিছু শরীক করতে যার সম্পর্কে তোমার কোন জ্ঞান নেই, তুমি তাদেরকে মেনো না। [সুরা আল-আনকাবৃতঃ ৮] আল্লাহ আরেক জায়গায় বলেনঃ “তোমার পিতা-মাতা যদি তোমাকে গীড়াপাড়ি করে আমার সমকক্ষ দাড় করাতে যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই, তুমি তাদের কথা মেনো না, তবে পৃথিবীতে তাদের সাথে বসবাস করবে সদ্ভাবে” । [সুরা লুকমানঃ ১৫] অর্থাৎ যার পিতা-মাতা কাফের এবং তাকেও কাফের হওয়ার আদেশ করে এ ব্যাপারে তাদের আদেশ পালন করা জায়েয নয়, কিন্তু দুনিয়াতে তাদের সাথে সপ্ভাব বজায় রেখে চলতে হবে । বলাবাহুল্য, “আয়াতে মারূফ' বলে তাদের সাথে আদর-আপ্যায়নমূলক ব্যবহার বোঝানো হয়েছে । ইসলাম পিতা-মাতার সাথে সদ্যবহারের এমনই গুরুত্ব দিয়েছে যে, যদি জিহাদ ফরযে আইন না হয়, ফরযে কেফায়ার স্তরে থাকে, তখন পিতা-মাতার অনুমতি ছাড়া সন্তানের জন্যে জেহাদে যোগদান করা জায়েয নেই । আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু “আনহুমা বলেন, “একলোক রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিহাদের যাওয়ার অনুমতি চাইল । তখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬/৬/.510107171559111.00177

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।