0০011121715 (১) (২) কাজেই তোমরাও প্রতীক্ষা করণ) || 5$১25525%0158।৩5 ৩ পারবে কারা রয়েছে সরল পথে এবং কারা সৎপথ অবলম্বন করেছেন । অর্থাৎ যখন থেকে এ দাওয়াতটি তোমাদের শহরে পেশ করা হয়েছে তখন থেকে শুধুমাত্র এ শহরের নয় বরং আশেপাশের এলাকারও প্রতিটি লোক এর শেষ পরিণতি দেখার জন্য অপেক্ষা করছে । কার জন্য বিজয় রয়েছে এটা মুমিন, কাফের সবাই দেখার অপেক্ষায় আছে । [কুরতুবী] অর্থাৎ আজ তো আল্লাহ্ তা“আলা প্রত্যেককে মুখ দিয়েছেন, প্রত্যেকেই তার তরীকা ও কর্মকে উৎকৃষ্ট ও বিশুদ্ধ বলে দাবী করতে পারে । কিন্তু এই দাবী কোন কাজে আসবে না । উৎকৃষ্ট ও বিশুদ্ধ তরীকা তা-ই হতে পারে, যা আন্মাহ্র কাছে প্রিয় ও বিশুদ্ধ । আল্লাহ্র কাছে কোনটি বিশুদ্ধ, তার সন্ধান কেয়ামতের দিন প্রত্যেকেই পেয়ে যাবে । তখন সবাই জানতে পারবে যে, কে ভ্রান্ত ও পথভ্রষ্ট ছিল এবং কে বিশুদ্ধ ও সরল পথে ছিল । কে জান্নাতে প্রবেশ করতে সক্ষম হয়েছে । [কুরতুবী] এটা কুরআনের অন্য আয়াতের মত হয়েছে, যেখানে বলা হয়েছে, “আর যখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে, তখন জানতে পারবে কে অধিক পথত্রষ্ট ।” [সুরা আল-ফুরকান: ৪২] [ইবন কাসীর] ৬/৬//.51010717155911.00177
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।