0০011121715 আপনি সন্তুষ্ট হতে পারেন) । ১৩১.আর আপনি আপনার দু'চোখ কখনো 12958415552, (১) (২) প্রসারিত করবেন না সে সবের প্রতি, “রবের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা” করা মানে হচ্ছে সালাত | যেমন পড়ার নির্দেশ দিন এবং নিজেও নিয়মিত তা পালন করতে থাকুন |” সালাতের সময়গুলোর প্রতি এখানেও পরিষ্কার ইশারা করা হয়েছে । সূর্য উদয়ের পূর্বে ফজরের সালাত । সূর্য অস্ত যাবার আগে আসরের সালাত । আর রাতের বেলা হচ্ছে এশা ও তাহাজ্জুদের সালাত । দিনের প্রান্তগুলো অবশ্যি তিনটিই হতে পারে । একটি প্রান্ত হচ্ছে প্রভাত, দ্বিতীয় প্রান্তটি সূর্য চলে পড়ার পর এবং তৃতীয় প্রান্তটি হচ্ছে সন্ধ্যা । কাজেই দিনের প্রান্তগ্ুলো বলতে ফজর, যোহর ও মাগরিবের সালাত হতে পারে | সহীহ্ হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ “তোমরা তোমাদের রবকে স্বচছভাবে দেখতে পাবে যেমনিভাবে তোমরা এ (পুর্নিমার চাদ)কে দেখতে পাচ্ছ । দেখতে তোমাদের কোন সমস্যা হবে না। সুতরাং তোমরা যদি সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে তোমাদের সালাতগুলো আদায়ের ব্যাপারে কোন প্রকার ব্যাঘাত সৃষ্টি করা হতে মুক্ত হতে পার তবে তা কর; অতঃপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম (তোমরা সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে তোমাদের প্রভুর সপ্রশংস পবিত্রতা ঘোষণা কর) এ আয়াতটি বললেন । [বুখারীঃ ৫৭৩। রাসূলুলাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম আরো বলেনঃ “যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে সালাত আদায় করবে সে জাহান্নামে যাবে না ।' অর্থাৎ ফজর ও আসর | [মুসলিমঃ ৬৩৪] [ইবন কাসীর] অর্থাৎ তাসবীহ্ ও ইবাদাত এজন্যে করুন যাতে আপনার জন্য এমন কিছু অর্জিত হয়, যাতে আপনি সন্তুষ্ট হতে পারেন । মুমিনের সঠিক সস্তুষ্টি আসবে আল্লাহ্র সন্তুষ্টি অর্জনের মাধ্যমে । হাদীসে এসেছে, “আল্লাহ্ তাআলা বলেনঃ হে জান্নাতবাসী! তারা বলবেঃ হাজির হে আমাদের প্রভূ, হাজির | তারপর তিনি বলবেনঃ তোমরা কি সন্তুষ্ট হয়েছ? তারা বলবেঃ কেন আমরা সন্তুষ্ট হব না, অথচ আপনি আমাদেরকে যা দিয়েছেন, সৃষ্টি জগতের কাউকে তা দেননি । তারপর তিনি বলবেনঃ আমি তোমাদেরকে তার থেকেও উত্তম কিছু দেব । তারা বলবেঃ এর থেকে উৎকৃষ্ট আর কিইবা আছে । তিনি বলবেনঃ আমি তোমাদের উপর এমনভাবে সন্তুষ্ট হব, যার পরে আর কখনো অসন্তুষ্ট হব না । [বুখারীঃ ৬৫৪৯, ৭৫১৮, মুসলিমঃ ২৮২১৯] এতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-কে সম্বোধন করা হয়েছে, কিন্তু আসলে উম্মতকে পথ প্রদর্শন করাই লক্ষ্য । বলা হয়েছে, দুনিয়ার এশ্বর্যশালী পুজিপতিরা হরেক রকমের পার্থিব চাকচিক্য ও বিবিধ নেয়ামতের অধিকারী হয়ে বসে ৬/৬//.51010717155911.00177
— পৃষ্ঠা ২২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।