Quraanul Kareem Bangla Onubad O Sonkhipto Tafseer 2 PDF
/ ১৪৮৫
📝 লেখা 📖 পিডিএফ

00171121715 অবস্থায় ।' ১২৫.সে বলবে, 'হে আমার রব! কেন | ০1৩৫৩৬৮৩৪৯৩ (১) আমাকে অন্ধ অবস্থায় জমায়েত করলেন? অথচ আমি তো ছিলাম চক্ষুম্মান । সেখানকার আযাব বোঝানো হয়েছে ।|মুস্তাপরাকে হাকিমঃ ২/৩৮১, নং- ৩৪৩৯, ইবনে হিববানঃ ৭/৩৮৮, ৩৮৯ নং- ৩১১৯] তাছাড়া বিভিন্ন সহীহ্‌ হাদীসে কবরের যিন্দেগীর বিভিন্ন শাস্তির যে বর্ণনা এসেছে, তা থেকে বুঝা যায় যে, যারা আল্লাহ্‌, কুরআন ও রাসূলের প্রদর্শিত দ্বীন থেকে বিমুখ হবে, কবরে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি । রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ “মুমিন তার কবরে সবুজ প্রশস্ত উদ্যানে অবস্থান করবে আর তার কবরকে ৭০ গজ প্রশস্ত করা হবে । পূর্নিমার চাদের আলোর মত তার কবরকে আলোকিত করা হবে | তোমরা কি জান আল্লাহ্র আয়াত (তাদের জন্য রয়েছে সংকীর্ণ জীবন) কাদের সম্পর্কে নাঘিল হয়েছে? তোমরা কি জানো সংকীর্ণ জীবন কি? সাহাবায়ে কেরাম বললেনঃ আল্লাহ্‌ ও তার রাসূল ভাল জানেন । রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম বললেন: তা হল কবরে কাফেরের শাস্তি । ধার হাতে আমার জীবন, তার শপথ করে বলছি- তাকে ন্যস্ত করা হবে ৯৯টি বিষাক্ত তিনিন সাপের কাছে । তোমরা কি জান তিন্িন কি? তিন্নিন হল ৯৯টি সাপ । প্রত্যেকটি সাপের রয়েছে ৭টি মাথা । যেগুলো দিয়ে সে কাফেরের শরীরে ছোবল মারতে থাকবে, কামড়াতে ও ছিড়তে থাকবে কেয়ামত পর্যন্ত | [ইবনে হিববানঃ ৩১২২, দারেমীঃ ২৭১১, আহমাদঃ ৩/৩৮, আবু ইয়ালাঃ ৬৬৪৪, আবৃদ ইবনে হুমাইদঃ ৯২৯, মাজমাউয্‌- যাওয়ায়েদঃ ৩/৫৫] অর্থাৎ তাকে কেয়ামতের দিন অন্ধ অবস্থায় হাশর করা হবে | এখানে অন্ধ অবস্থার কয়েকটি অর্থ হতে পারে- (এক) বাস্তবিকই সে অন্ধ হয়ে উঠবে । (দুই) সে জাহান্নাম ছাড়া আর কিছুই দেখতে পাবে না । (তিন) সে তার পক্ষে পেশ করার মত কোন যুক্তি থেকে অন্ধ হয়ে যাবে । কোন প্রকার প্রমাণাদি পেশ করা থেকে অন্ধ হয়ে থাকবে । [দেখুন, ইবন কাসীর; ফাতহুল কাদীর] তখন তার পরবর্তী আয়াতের অর্থ হবে- সে বলবেঃ হে আমার রব! আমাকে কেন আমার যাবতীয় যুক্তিহীন অবস্থায় হাশর করেছেন? আল্লাহ্‌ উত্তরে বলবেনঃ অনুরূপভাবে তোমার কাছে আমার নিদর্শনসমূহ এসেছিল, কিন্তু তুমি সেগুলো ত্যাগ করে ভুলে বসেছিলে, তাই আজকের দিনেও তোমাকে যুক্তি-প্রমাণহীন অবস্থায় অন্ধ করে ত্যাগ করা হবে, ভুলে যাওয়া হবে । কারণ এটা তো তোমারই কাজের যথোপযুক্ত ফল | [ইবন কাসীর] ৬/৬//.51010717155911.00177

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।