0০011121715 ৮৮. “অতঃপর সে তাদের জন্য গড়লো (62524562452 ৮৯. (১) (২) এক বাছুর, এক অবয়ব, যা হাম্বা চা 922152) রব করত । তখন তারা বলল, এ তোমাদের ইলাহ্ এবং মুসারও ইলাহ, অতঃপর সে (মূসা) ভুলে গেছে ১ তবে কি তারা দেখে না যে, ওটা! &1:55415907541582%8 তাদের কথায় সাড়া দেয় না এবং 85556522 তাদের কোন ক্ষতি বা উপকার করার ক্ষমতাও রাখে না)? এর কয়েকটি অর্থ হতে পারে । এক. মুসা নিজেই তার ইলাহকে ভুলে দুরে খুজতে চলে গেছে । দুই. মুসা ভুলে গেছে তোমাদেরকে বলতে যে, এটাই তার ইলাহ । তিন. সামেরী ভুলে গেল যে সে এক সময় ইসলামে ছিল, অতঃপর সে ইসলাম ছেড়ে শির্কে প্রবেশ করল । [ইবন কাসীর] এ বাক্যে তাদের নিবু্ধিতা ও পথভ্রষ্টতা বর্ণনা করা হয়েছে যে, বাস্তবে যদি একটি গো-বৎস জীবিত হয়ে গরুর মত আওয়াজ করতে থাকে, তবে এই জ্ঞানপাপীদের এই কথা তো চিন্তা করা উচিত ছিল যে, এর সাথে ইলাহ্ হওয়ার কি সম্পর্ক? যে ক্ষেত্রে গো-বতসটি তাদের কথার কোন জবাব দিতে পারে না এবং তাদের কোন উপকার অথবা ক্ষতি করার ক্ষমতা রাখে না, সে ক্ষেত্রে তাকে ইলাহ্ মেনে নেয়ার নির্বৃদ্ধিতার পেছনে কোন যুক্তি আছে কি? ইবন আব্বাস বলেন, এর শব্দ তো আর কিছুই নয় যে, বাতাস এর পিছন দিয়ে ঢুকে সামনে দিয়ে বের হয় । তাতেই আওয়াজ বের হতো । এ মূর্খরা যে ওজর পেশ করেছে তা এতই ঠুনকো ছিল যে তা যে কোন লোকই বুঝতে পারবে | তারা কিবতী কাওমের স্বর্ণালঙ্কার থেকে বাঁচতে চেয়ে সেগুলোকে নিক্ষেপ করল অথচ তারা গো বৎসের পূজা করল । তারা সামান্য জিনিস থেকে বাঁচতে চাইল অথচ বিরাট অপরাধ করল । [ইবন কাসীর] আব্দুল্লাহ ইবন উমর এর কাছে এক লোক এসে বলল, মশার রক্তের বিধান কি? ইবন উমর বললেন, তোমার বাড়ী কোথায়? লোকটি বলল, ইরাকের অধিবাসী । তখন ইবন ওমর বললেন, দেখ ইরাকবাসীদের প্রতি! তারা আলাহ্র রাসূলের মেয়ের ছেলেকে হত্যা করেছে, আর আমাকে মশার রক্ত সম্পর্কে জিজ্ঞেস করছে । [বুখারী: ৫৯৯৪] এ আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, যিনি রব ও ইলাহ হবেন তাঁকে অবশ্যই কথা বলার মত গুণবিশিষ্ট হতে হবে । যার এ গুণ নেই তিনি ইলাহ হওয়ার উপযুক্ত নন | তাই আল্লাহ্ তা“আলাকে আহলে সুন্নাত ওয়াল জামা'আত কথাবলার গুণে গুণান্বিত বলে বিশ্বাস করে । এটা এ গুণের স্বপক্ষে একটা দলীল | এটা ছাড়াও কুরআন ও হাদীসে এ বিষয়ে বহু দলীল-প্রমাণাদি রয়েছে । ৬/৬//.5101717155911.00177
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।