0০011121715 ৮৩. ৮৪, ৮৫. (১) (২) (৩) অবিচল থাকে । হে মুসা! আপনার সম্প্রদায়কে পিছনে ৩১:১82৫ ডি ফেলে আপনাকে তাড়াহুড়া করতে বাধ্য করল কে? তিনি বললেন, “তারা তো আমার পিছনেই ৮৯৩১০0১550৬ আছে । আর হে আমার রব! আমি 9৬৪১৬: তাড়াতাড়ি আপনার কাছে আসলাম, আপনি সন্তুষ্ট হবেন এ জন্য ৷ সম্প্রদায়কে পরীক্ষায় ফেলেছি আপনার 9১407 চলে আসার পর । আর সামেরীও) অর্থাৎ মাগফিরাতের জন্য রয়েছে চারটি শর্ত ৷ এক, তাওবা । অর্থাৎ বিদ্রোহ, নাফরমানী অথবা শির্ক ও কুফরী থেকে বিরত থাকা । দুই, ঈমান । অর্থাৎ আল্লাহ ও রাসুল এবং কিতাব ও আখেরাতকে সাচ্চা দিলে মেনে নেয়া ।তিনি, সৎকাজ । অর্থাৎ আল্লাহ ও রাসূলের বিধান অনুযায়ী অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভালো কাজ করা । চার, সত্যপথাশ্রয়ী হওয়া । অর্থাৎ সত্য সঠিক পথে অবিচল থাকা এবং তারপর ভুল পথে না যাওয়া | ইবন আব্বাস বলেন, সন্দেহ না করা । সাঈদ ইবন জুবাইর বলেন, সুন্নাত ওয়াল জামাআতের উপর প্রতিষ্ঠিত থাকা । কাতাদাহ বলেন, মৃত্যু পর্যন্ত ইসলামের উপর থাকা | সুফিয়ান আস-সাওরী বলেন, এর অর্থ সে জানল যে, এগুলোর সওয়াব আছে । [ইবন কাসীর] আল্লাহ্ তা“আলার উল্লেখিত প্রশ্নের জবাবে মুসা “আলাইহিস্ সালাম বললেন, আমার সম্প্রদায়ও পেছনে পেছনে আছে । এখানে “তারা আমার পিছনে" বলে কারও কারও মতে বুঝানো হয়েছে যে, তারা আমার পিছনেই আমাকে অনুসরণ করে আসছে । অপর কারও কারও মতে, তারা আমার পিছনে আমার অপেক্ষায় আছে । [দেখুন, ফাতহুল কাদীর] কোন কোন মুফাসসির বলেন, এখানে কাওমের সত্তর জন লোকের কথা বলা হচ্ছে যাদেরকে মুসা আলাইহিস সালাম সাক্ষী হিসেবে নিয়ে এসেছিলেন । কিন্তু পর্বতের কাছাকাছি এসে তিনি তাদেরকে রেখে আল্লাহ্র কথা শুনার আগ্রহে তাড়াতাড়ি এসে পড়েছিলেন । [বাগভী] অথবা আমি একটু ত্রা করে এসে গেছি; কারণ নির্দেশ পালনে অগ্রে অগ্রে থাকা নির্দেশদাতার অধিক সন্তুষ্টির কারণ হয়ে থাকে । আপনাকে খুশী করার জন্যই আমি তাড়াতাড়ি এসেছি । কোন কোন মুফাস্সির বলেন, সামেরী কোন ব্যক্তির নাম নয় | বরং সে সময় সামেরী নামে এক গোত্র ছিল এবং তাদের এক বিশেষ ব্যক্তি ছিল বনী ইসরাঈলের মধ্যে স্বর্ণ নির্মিত গো-বৎস পুজার প্রচলনকারী এ সামেরী । সে তাদেরকে গো বৎস পূজার আহ্বান জানিয়েছিল এবং শির্কে নিপতিত করেছিল । [ফাতহুল কাদীর] ৬/৬//.5101717155911.00177
— পৃষ্ঠা ২০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।