৫৬. এ (১) (২) 00171121715 আর আমরা তো তাকে আমাদের ৪5৩6৩৬88৬7৩ সমস্ত নিদর্শন দেখিয়েছিলাম(১১; কিন্তু সে মিথ্যারোপ করেছে এবং অমান্য করেছে । সে বলল, “হে মুসা! তুমি কি আমাদের | ৪5০১৩ 5৩ কাছে এসেছ তোমার জাদু দ্বারা আমাদেরকে দেশ থেকে বহিষ্কার করে দেয়ার জন্য? কেয়ামত পর্যন্ত এবং তৃতীয়টি হচ্ছে কিয়ামতের দিন পুনর্বার জীবিত হবার পরের পর্যায় । এই আয়াতের দৃষ্টিতে এ তিনটি পর্যায়ই অতিক্রান্ত হবে এ যমীনের উপর | যমীন থেকে তাদের শুরু । তারপর মৃত্যুর পর যমীনেই তাদের ঠাই । আর যখন সময় হবে তখন এখান থেকেই তাদেরকে পুনরুখান ঘটানো হবে । [ইবন কাসীর] আল্লাহ্ বলেন, “যেদিন তিনি তোমাদেরকে ডাকবেন , এবং তোমরা তার প্রশংসার সাথে তার ডাকে সাড়া দেবে এবং তোমরা মনে করবে, তোমরা অল্পকালই অবস্থান করেছিলে ।” [সুরা আল-ইসরা: ৫২] আলোচ্য আয়াতটি অন্য একটি আয়াতের মত, যেখানে বলা হয়েছে, “তিনি বললেন, “সেখানেই তোমরা জীবন যাপন করবে এবং সেখানেই তোমরা মারা যাবে । আর সেখান থেকেই তোমাদেরকে বের করা হবে ।” [সুরা আল-আ'রাফ: ২৫] অর্থাৎ তাওহীদ ও নবুওয়তের যাবতীয় নিদর্শন আমরা তাকে দেখিয়েছিলাম ।[কুরতুবী] পৃথিবী ও প্রাণী জগতের যুক্তি-প্রমাণসমূহের নিদর্শনাবলী এবং মৃসাকে প্রদত্ত যাবতীয় মু'জিযাও সে প্রত্যক্ষ করেছে । ফির“আউনকে বুঝাবার জন্য মুসা আলাইহিসসালাম যেসব ভাষণ দিয়েছিলেন কুরআনের বিভিন্ন জায়গায় সেগুলো বর্ণিত হয়েছে এবং তাকে একের পর এক যেসব মু*জিযা দেখানো হয়েছিল সেগুলোও কুরআনে উল্লেখিত হয়েছে । কিন্তু সেগুলোর প্রতি সে মিথ্যারোপ করেছিল । সে তা করেছিল সম্পূর্ণরূপে গোঁড়ামী ও অহংকারবশত [ইবন কাসীর] আল্লাহ বলেন, “আর তারা অন্যায় ও উদ্ধতভাবে নিদর্শনগুলো প্রত্যাখ্যান করল, যদিও তাদের অন্তর এগুলোকে নিশ্চিত সত্য বলে গ্রহণ করেছিল | সুতরাং দেখুন, বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল!” [সূরা আন-নামল: ১৪] জাদু বলতে এখানে বুঝানো হয়েছে লাঠি ও সাদা হাতকে | সুরা আল-আ'রাফ ও সূরা আশ-শু“আরায় এসেছে যে, মূসা প্রথম সাক্ষাতের সময় প্রকাশ্য দরবারে একথা পেশ করেছিলেন | এ মুজিযা দেখে ফির“আউন যেরকম দিশেহারা হয়ে পড়েছিল তা কেবলমাত্র তার এ একটি বাক্য থেকেই আন্দাজ করা যেতে পারে যে, “তোমার জাদুর জোরে তুমি আমাদের দেশ থেকে আমাদের বের করে দিতে চাও ।”এসব ৬/৬//.51010717155911.00177
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।