Quraanul Kareem Bangla Onubad O Sonkhipto Tafseer 2 PDF
/ ১৪৮৫
📝 লেখা 📖 পিডিএফ

00171121715 ২০- সুরা ত্বা-হা পারা ১৬ /১৬৫৩ 1৮০১14৮52৮7, ৫০. মুসা বললেন, “আমাদের রব তিনি, | ৪৪১14856642 ৫১. যিনি প্রত্যেক বস্তুকে তার সৃষ্টি আকৃতি দান করেছেন, তারপর পথনির্দেশ করেছেন) ॥ ফির“আউন বলল, “তাহলে অতীত ৪১১52815$ যুগের লোকদের অবস্থা কী) হুকুম দেবে এবং তার কাছে এ হুকুমের আনুগত্য করার দাবী জানাবে । মূলতঃ (১) (২) ফির“আউন সর্বেশ্বরবাদী লোক ছিল । সে মনে করত যে, তার মধ্যে ইলাহ ভর করেছে । আত্মগর্ব, অহংকার ও ওদ্ধত্যের কারণে প্রকাশ্যে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করতো এবং নিজে ইলাহ ও উপাস্য হবার দাবীদার ছিল । [এর জন্য বিস্তারিত দেখুন, ইবন তাইমিয়্যা, ইকতিদায়ুস সিরাতিল মুস্তাকীম: ২/৩৯১; মাজমু ফাতাওয়া: ২/১২৪; ২/২২০; ৬/৩১৪; ৮/৩০৮] আয়াতের কয়েকটি অর্থ হতে পারে । এক. তিনি প্রতিটি বস্তুর জোড়া সৃষ্টি করেছেন । দুই. মানুষকে মানুষই বানাচ্ছেন, গাধাকে গাধা, ছাগলকে ছাগল । তিন. তিনি প্রতিটি বস্তুর সুনির্দিষ্ট আকৃতি দিয়েছেন । চার. প্রতিটি সৃষ্টিকে সামঞ্জস্যপূর্ণ করে তৈরী করেছেন । পাঁচ. প্রতিটি সৃষ্টিকে তার জন্য যা উপযোগী সে রকম সৃষ্টিরূপ দিয়েছেন । সুতরাং মানুষের জন্য গৃহপালিত জন্ততর কোন সৃষ্টিরপ দেননি । গৃহপালিত জন্তুকে কুকুরের কোন অবস্থা দেননি । কুকুরকে ছাগলের বেশিষ্ট্য দেননি । প্রতিটি বস্তুকে তার অনুপাতে বিয়ে ও তার জন্য যা উপযুক্ত সেটার ব্যবস্থা করেছেন । সৃষ্টি, জীবিকা ও বিয়ে-শাদীর ব্যাপারে কোন কিছুকে অপর কোন কিছুর মত করেননি | [ইবন কাসীর] ছয়. তিনি প্রতিটি বস্তকেই যেটা তার জন্য ভাল সেটার জ্ঞান দিয়েছেন । তারপর সে ভাল জিনিসটার দিকে কিভাবে যেতে হবে সেটা দেখিয়ে দিয়েছেন । [ফাতহুল কাদীর] সাত. কোন কোন মুফাসসির বলেন, আয়াতের অর্থ, আল্লাহ্র বাণী “আর যিনি নির্ধারণ করেন অতঃপর পথনির্দেশ করেন” [সুরা আল-আ'লা: ৩] এর মত, তখন এর দ্বারা অর্থ হবে, আল্লাহ্‌ প্রতিটি বস্তর তাকদীর নির্ধারণ করেছেন, তারপর সেটাকে সে তাকদীরের দিকে চলার জন্য পথ দেখান । তিনি কার্যাবলী, আয়ু ও রিযিক লিখে নিয়েছেন ৷ সে হিসেবে সমস্ত সৃষ্টিকুল চলছে । এর ব্যতিক্রম করার সুযোগ কারও নেই ৷ এর থেকে বের হওয়াও কারও পক্ষে সম্ভব নয় । মুসা বললেন, আমাদের রব তো তিনিই, যিনি প্রতিটি সৃষ্টিকে সৃষ্টি করেছেন, তাকদীর নির্ধারণ করেছেন এবং সৃষ্টিকুলকে তাঁর ইচ্ছা অনুসারে চালাচ্ছেন । [ইবন কাসীর] অর্থাৎ ব্যাপার যদি এটাই হয়ে থাকে যে, যিনি প্রত্যেকটি জিনিসকে আকৃতি দিয়েছেন এবং তাকে দুনিয়ায় কাজ করার পথ বাতলে দিয়েছেন তিনি ছাড়া আর দ্বিতীয় কোন রব নেই, তাহলে এ আমাদের সবার বাপ দাদারা, যারা বংশ পরস্পরায় ভিন্ন প্রভূ ও ইলাহর বন্দেগী করে চলে এসেছে তোমাদের দৃষ্টিতে তাদের অবস্থান কোথায় হবে? ৬/৬//.51010717155911.00177

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।