Quraanul Kareem Bangla Onubad O Sonkhipto Tafseer 2 PDF
/ ১৪৮৫
📝 লেখা 📖 পিডিএফ

00171121715 ৪২. ৪৩. ৪6৪. (১) (২) (৩) জন্য প্রস্তুত করে নিয়েছি(১ । 'আপনি ও আপনার ভাই আমার | 50559597৩8৩ পি ক রা নিদর্শনসহ যাত্রা করুন এবং আমার স্মরণে শৈথিল্য করবেন না, ৮৯০৮৪০৫১০২৭ ₹385১028 যান, সে তো সীমালংঘন করেছে । আপনারা তার সাথে নরম কথা 9665: (445969% বলবেন), হয়ত সে উপদেশ গ্রহণ অর্থাৎ আপনাকে আমার ওহী ও রিসালাত বহনের জন্য তৈরী করে নিয়েছি, যাতে আমার ইচ্ছামত সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করেন | |ইবন কাসীর] যাজ্জাজ বলেন, এর অর্থ, আমার দলীল- প্রমাণাদি প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমি পছন্দ করে নিয়েছি । আর আপনাকে আমার ও আমার বান্দাদের মধ্যে ওহী ও রিসালাতের বাহক হিসেবে নির্ধারণ করছি । এতে আপনি তাদের কাছে যখন প্রচার করবেন, তখন যেন সেটা আমিই প্রচার করছি ও আহবান জানাচ্ছি ও দলীল-প্রমাণাদি পেশ করছি । ফাতহুল কাদীর] এ ভাবেই মহান আল্লাহ্‌ তাঁর বান্দাদের মধ্যে যাদের পছন্দ করেন তাদেরকে নিজের করে তৈরী করেন । যাতে করে পরবর্তী দায়িত্বের জন্য যোগ্য বিবেচিত হন । অন্যত্র বলা হয়েছে, “নিশ্চয় আল্লাহ্‌ আদমকে, নুহকে ও ইব্রাহীমের বংশধর ও "ইমরানের বংশধরকে বিশ্বজগতে মনোনীত করেছেন 1” [সুরা আলে-ইমরান: ৩৩] এর এক অর্থ হচ্ছে, আমার ওহী ও রিসালাত প্রচারে কোন প্রকার দেরী করবেন না। [ফাতহুল কাদীর] অর্থাৎ আপনারা দু'জন আমার স্মরণ কখনও পরিত্যাগ করবেন না । ফির“আউনের কাছে যাওয়ার সময়ও যিকির করবেন, যাতে করে যিকির আপনাদের জন্য তাকে মোকাবিলার সময় সহায়ক ভূমিকা পালন করে । [ইবন কাসীর] অর্থাৎ আপনাদের দাওয়াত হবে নরম ভাষায়, যাতে তা তার অন্তরে প্রতিক্রিয়া করে এবং দাওয়াত সফল হয় । যেমন অন্য আয়াতে আল্নাহ্‌ বলেছেন, “আপনি মানুষকে দা“ওয়াত দিন আপনার রবের পথে হিকমত ও সদুপদেশ দ্বারা” [সূরা আন-নাহল: ১২৫] এ আয়াতে দাওয়াত প্রদানকারীদের জন্য বিরাট শিক্ষা রয়েছে । সেটা হচ্ছে, ফির'আউন হচ্ছে সবচেয়ে বড় দান্তিক ও অহংকারী, আর মুসা হচ্ছেন আল্লাহ্‌র পছন্দনীয় লোকদের অন্যতম । তারপরও ফির“আউনকে নরম ভাষায় সম্বোধন করতে নির্দেশ দেয়া হয়েছে । [ইবন কাসীর] এতে বুঝা যাচ্ছে যে, প্রতিপক্ষ যতই অবাধ্য এবং ভ্রান্ত বিশ্বাস ও চিন্তাধারার বাহক হোক না কেন, তার সাথেও সংস্কার ও পথ প্রদর্শনের কর্তব্য পালনকারীদের হিতাকাংখার ভঙ্গিতে নম্রভাবে কথাবার্তা বলতে হবে ৷ এরই ফলশ্রুতিতে সে কিছু চিন্তা-ভাবনা করতে বাধ্য হতে পারে এবং তার অন্তরে আল্লাহ্‌র ভয় সৃষ্টি হতে পারে । ৬/৬//.51010717155911.00177

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।