Quraanul Kareem Bangla Onubad O Sonkhipto Tafseer 2 PDF
/ ১৪৮৫
📝 লেখা 📖 পিডিএফ

00171121715 ৬. টি ২০, বক্ষ সম্প্রসারিত করে দিন) | এবং আমার কাজ সহজ করে 385 দিন) | “আর আমার জিহ্বার জড়তা দূর করে 06682005 যাতে তারা আমার কথা বুঝাতে তত পারেও | করে পালিয়েছিলেন । এতকিছুর পর আবার তার কাছেই ফিরে যাচ্ছেন তাওহীদের (১) (২) (৩) দাওয়াত নিয়ে । একমাত্র আল্লাহ্‌র ইবাদাতের দাওয়াত দিতে যাচ্ছেন । সুতরাং তার তো প্রচুর দোআ করা প্রয়োজন । [ইবন কাসীর] তাই তিনি আল্লাহ্‌র দরবারে পাচটি বিষয়ে দো'আ করলেন । যার বর্ণনা সামনে আসছে । প্রথম দোআ, হে আমার রব, আমার বক্ষ ঈমান ও নবুওয়াত দিয়ে প্রশস্ত ও আলোকিত করে দিন । [কুরতুবী] অন্য আয়াতে বলেছেন “এবং আমার বক্ষ সংকুচিত হয়ে পড়ছে” [সূরা আশ-শু“আরা: ১৩] এভাবে তিনি তার অপারগতা ও প্রার্থনা প্রকাশ করলেন । [ফাতহুল কাদীর] অর্থাৎ অন্তরে এমন প্রশস্ততা দান করুন যেন নবুওয়াতের জ্ঞান বহন করার উপযোগী হয়ে যায় । ঈমানের দাওয়াত মানুষের কাছে পৌছানোর ক্ষেত্রে তাদের পক্ষ থেকে যে কটু কথা শুনতে হয়, তা সহ্য করাও এর অন্তর্ভুক্ত । দ্বিতীয় দো“আ, আমার কাজ সহজ করে দিন । এই উপলব্ধি ও অন্ত্দৃষ্টিও নবুওয়াতেরই ফলশ্রুতি ছিল যে, কোন কাজের কঠিন হওয়া অথবা সহজ হওয়া বাহ্যিক চেষ্টা- চরিত্রের অধীন নয় । এটাও আল্লাহ্‌ তাঁআলারই দান । তিনি যদি ইচছা করেন তবে কারো জন্য কঠিনতর ও গুরুতর কাজ সহজ করে দেন এবং তিনি ইচ্ছা করলে সহজতর কাজও কঠিন হয়ে যায় । এ কারণেই হাদীসে মুসলিমদেরকে নিমোক্ত দৌ“আ শিক্ষা দেয়া হয়েছে । তারা নিজেদের কাজের জন্য আল্লাহ্‌র কাছে এভাবে দো'আ করবেঃ “হে আল্লাহ্‌! আপনি যা সহজ করে দেন তা ব্যতীত কোন কিছুই সহজ নেই। আর আপনি চাইলে পেরেশানীযুক্ত কাজও সহজ করে দেন।”সহীহ ইবনে হিববানঃ ৩/২৫৫, হাদীস নং ৯৭৪] তৃতীয় দো'আ, আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে | কারণ রিসালাত ও দাওয়াতের জন্য স্পষ্টভাষী ও বিশুদ্ধভাষী হওয়াও একটি জরুরী বিষয় । মুসা 'আলাইহিস্‌ সালাম হারূনকে রিসালাতের কাজে সহকারী করার যে দো'আ করেছেন, তাতে একথাও বলেছেন যে, “হারুন আমার চাইতে অধিক বিশুদ্ধভাষী ।” [সুরা আল-কাসাসঃ ৩৪] এ থেকে জানা যায় যে, ভাষাগত ৬/৬//.510107171559111.00177

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।