00171121715 ২০- সুরা ত্বা-হা পারা ১৬ / ১৬৪২ ২ ১৯০১] 45), যাবেন । ১৭. 'আর হে মুসা! আপনার ডান হাতে 3%385555 সেটা কী)? ১৮, মুসা বললেন, “এটা আমার লাঠি; আমি | ৬9৩84৫0$ এতে ভর দেই এবং এর দ্বারা আঘাত টি দিত (১) (২) (৩) গাছের পাতা ফেলে থাকি আর এটা আমার অন্যান্য কাজেও লাগেত) ॥ এতে মুসা “আলাইহিস্ সালাম-কে লক্ষ্য করে সতর্ক করা হয়েছে যে, আপনি কাফের ও বেঈমানদের কথায় কেয়ামত সম্পর্কে অসাবধানতার পথ বেছে নেবেন না । তাহলে তা আপনার ধ্বংসের কারণ হয়ে যাবে । বলাবাহুল্য, নবী ও রাসূলগণ নিস্পাপ হয়ে থাকেন । তাদের পক্ষ থেকে এরূপ অসাবধানতার সম্ভাবনা নেই | এতদসত্েও মুসা “আলাইহিস্ সালাম-কে এরূপ বলার আসল উদ্দেশ্য তার উম্মত ও সাধারণ মানুষকে শেখানো । অর্থাৎ তোমরা তাদের অনুসরণ করো না যারা কিয়ামতকে অস্বীকার করে এবং দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়ে তাদের রব ও মাওলার নাফরমানিতে লিপ্ত হয়েছে । আর নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে । যারাই তাদের মত হবে তারাই ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হবে ।[ইবন কাসীর] আল্লাহ্ রাববুল “আলামীন-এর পক্ষ থেকে মূসা “আলাইহিস্ সালাম-কে এরূপ জিজ্ঞাসা করা নিঃসন্দেহে তার প্রতি কৃপা, অনুকম্পা ও মেহেরবানীর সূচনা ছিল, যাতে বিস্ময়কর দৃশ্যাবলী দেখা ও আল্লাহ্র কালাম শোনার কারণে তার মনে যে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি হয়েছিল, তা দূর হয়ে যায় । এটা ছিল একটা হদ্যতাপূর্ণ সম্বোধন । এছাড়া এ প্রশ্নের আরো একটি রহস্য এই যে, পরক্ষণেই তার হাতের লাঠিকে একটি সাপ বা অজগরে রূপান্তরিত করা উদ্দেশ্য ছিল । তাই প্রথমে তাকে সতর্ক করা হয়েছে যে, আপনার হাতে কি আছে দেখে নিন | তিনি যখন দেখে নিলেন যে, সেটা কাঠের লাঠি মাত্র, তখন একে সাপে রূপান্তরিত করার মুজিযা প্রদর্শন করা হল ।[ইবন কাসীর; ফাতহুল কাদীর] নতুবা মুসা “আলাইহিস্ সালাম-এর মনে এরূপ সম্ভাবনাও থাকতে পারত যে, আমি বোধহয় রাতের অন্ধকারে লাঠির স্থলে সাপই ধরে এনেছি । সুতরাং জ্ঞান লাভ করার বা জানার জন্য এ প্রশ্ন ছিল না। মুসা “'আলাইহিস্ সালাম-কে শুধু এতটুকু প্রশ্ন করা হয়েছিল যে, হাতে কি? এ প্রশ্নটির উদ্দেশ্য হাতের বস্তটির নাম কি? অথবা হাতের বস্তটি কোন কাজে লাগে । এ দু'ধরনের প্রশ্ন উদ্দেশ্য হতে পারে । মুসা আলাইহিস সালাম অত্যন্ত আদবের কারণে দু সন্তাবনার জবাবই প্রদান করেছেন । প্রথমে বলেছেন, এটা লাঠি । তারপর কি কাজে লাগে সেটার জওয়াবও দিয়েছেন যে, এটার উপর আমি ভর দেই | এটা ৬/৬//.51010717155911.00177
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।