(১) (২) 00171121715 ১০ ৮৮1 ০5017] 52৪১৬ কারো ভার বহন করবে না) | আর আমরা রাসূল না পাঠানো পর্যন্ত শাস্তি প্রদানকারী নই() । করে কুফরীর শাস্তি তারই প্রাপ্য; আর যারা সৎকাজ করে তারা নিজেদেরই জন্য রচনা করে সুখশয্যা 1” [সূরা আর-রূম: ৪৪] আরও বলেন, “অবশ্যই তোমাদের রব- এর কাছ থেকে তোমাদের কাছে চাক্ষুষ প্রমাণাদি এসেছে । অতঃপর কেউ চক্ষুম্মান হলে সেটা দ্বারা সে নিজেই লাভবান হবে, আর কেউ অন্ধ সাজলে তাতে সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে । আর আমি তোমাদের উপর সংরক্ষক নই |” [সুরা আল-আন“আম: ১০৪] আরও বলেন, “যে সৎপথ অবলম্বন করে সে তা করে নিজেরই কল্যাণের জন্য এবং যে বিপথগামী হয় সে তো বিপথগামী হয় নিজেরই ধ্বংসের জন্য আর আপনি তাদের তত্বীবধায়ক নন |” [সুরা আয-যুমার: ৪১] এটি একটি অত্যন্ত গুরুতৃপূর্ণ মৌলিক সত্য । কুরআন মজীদে বিভিন্ন স্থানে এ সত্যটি বুঝাবার চেষ্টা করা হয়েছে । কারণ এটি না বুঝা পর্যন্ত মানুষের কার্যধারা কখনো সঠিক নিয়মে চলতে পারে না । এ বাক্যের অর্থ হচ্ছে, প্রত্যেক ব্যক্তির একটি স্বতন্ত্র নৈতিক দায়িত্ব রয়েছে । নিজের ব্যক্তিগত পর্যায়ে আল্লাহর সামনে এ জন্য তাকে জবাবদিহি করতে হবে । এ ব্যক্তিগত দায়িত্বের ক্ষেত্রে দ্বিতীয় কোন ব্যক্তি তার সাথে শরীক নেই । তবে অন্যত্র যে বলা হয়েছে, “ওরা নিজেদের ভার বহন করবে এবং নিজেদের বোঝার সাথে আরো কিছু বোঝা” [সূরা আল-আনকাবৃত: ১৩] এবং আরও যে এসেছে, “ফলে কিয়ামতের দিন তারা বহন করবে তাদের পাপের বোঝা পূর্ণ মাত্রায় এবং তাদেরও পাপের বোঝা যাদেরকে তারা অজ্ঞতাবশত বিভ্রান্ত করেছে” । [সুরা আন-নাহল: ২৫] আয়াতদ্বয় এ আয়াতে বর্ণিত মৌলিক সত্যের বিরোধী নয় । কারণ তারা খারাপ কাজের প্রতি মানুষকে আহ্বান করে তাদের নিজেদেরকেই কলুষিত করেছে । তাই তারা অন্যের বোঝাকে নিজেদের বোঝা হিসেবে বহন করবে | অন্যের বোঝা হিসেবে বহন করবে না । এটা বান্দাদের সাথে আল্লাহ্র রহমত ও ইনসাফেরই বহিঃপ্রকাশ [দেখুন, ইবন কাসীর] তবে এ ধরনের আয়াত পড়ে যাদের কাছে কোন নবীর পয়গাম পৌঁছেনি তাদের অবস্থান কোথায় হবে, এ প্রশ্ন নিয়ে মাথা ঘামানোর চেয়ে একজন বুদ্ধিমান ব্যক্তির চিন্তা করা উচিত, তার নিজের কাছে তো পয়গাম পৌঁছে গেছে, এখন তার অবস্থা কি হবে? আর অন্যের ব্যাপারে বলা যায়, কার কাছে, কবে, কিভাবে এবং কি পরামাণ আল্লাহর পয়গাম পৌছেছে এবং সে তার সাথে কি আচরণ করেছে এবং কেন করেছে তা আল্লাহই ভালো জানেন | আলেমুল গায়েব ছাড়া কেউ বলতে পারেন না কার উপর আল্লাহর প্রমাণ পুরোপুরি প্রতিষ্ঠিত হয়েছে এবং কার উপর হয়নি । এ ব্যাপারে সবচেয়ে গুরুত্তপূর্ণ মাস'আলা হলো, নাবালক বাচ্চাদের নিয়ে । তাদের কি হুকুম হবে? এ ব্যাপারে স্পষ্ট কথা হলো এই যে, মুমিনদের সন্তানগণ জান্নাতি হবে । কিন্তু ৬/৬//.51010717155911.00177
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।