Quraanul Kareem Bangla Onubad O Sonkhipto Tafseer 2 PDF
/ ১৪৮৫
📝 লেখা 📖 পিডিএফ

(১) 0০011121715 _ এবংকু্বৃতির” অনুবর্তা হল ।কাজেই |. 45595891459 গৃহে সালাত পড়া বোঝানো হয়েছে । [ইবন কাসীর] খলীফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সকল সরকারী কর্মচারীদের কাছে এই নির্দেশনামা লিখে প্রেরণ করেছিলেনঃ “আমার কাছে তোমাদের সব কাজের মধ্যে সালাত সর্বধিক গুরুত্ৃপূর্ণ। অতএব যে ব্যক্তি সালাত নষ্ট করে সে ছীনের অন্যান্য বিধি-বিধান আরও বেশী নষ্ট করবে । [মুয়াত্তা মালেকঃ ৬] তদ্রপ হুযাইফা রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে দেখলেন যে, সে সালাতের আদব ও রোকন ঠিকমত পালন করছে না। তিনি তাকে জিজ্ঞেস করলেনঃ তুমি কবে থেকে এভাবে সালাত আদায় করছ? লোকটি বললঃ চল্িশ বছর ধরে । হুযায়ফা রাদিয়াল্লাহু “আনহু বললেনঃ “তুমি একটি সালাতও পড়নি | যদি এ ধরনের সালাত পড়েই তৃমি মারা যাও, তবে মনে রেখো মুহাম্মদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের আনীত আদর্শের বিপরীতে তোমার মৃত্যু হবে ।” [নাসায়ীঃ ৩/৫৮, সহীহ ইব্‌ন হিববানঃ১৮৯৪] অনুরূপভাবে অন্য হাদীসে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ “এ ব্যক্তির সালাত হয় না, যে সালাতে “একামত" করে না ।” অর্থাৎ যে ব্যক্তি রুকু ও সেজদায়, রুকু থেকে দাঁড়িয়ে অথবা দুই সেজদার মধ্যস্থলে সোজা দাঁড়ানো অথবা সোজা হয়ে বসাকে গুরুত্ব দেয় না, তার সালাত হয় না। [তিরমিযীঃ ২৬৫] মোটকথাঃ সালাত আদায় ত্যাগ করা অথবা সালাত থেকে গাফেল ও বেপরোয়া হয়ে যাওয়া প্রত্যেক উম্মতের পতন ও ধ্বংসের প্রথম পদক্ষেপ । সালাত আল্লাহর সাথে মু'মিনের প্রথম ও প্রধানতম জীবন্ত ও কার্ষকর সম্পর্ক জুড়ে রাখে | এ সম্পর্ক তাকে আল্লাহর প্রতি আনুগত্যের কেন্দ্র বিন্দু থেকে বিচ্যুত হতে দেয় না। এ বাঁধন ছিন্ন হবার সাথে সাথেই মানুষ আল্লাহ থেকে দুরে বহুদূরে চলে যায় । এমনকি কার্ধকর সম্পর্ক খতম হয়ে গিয়ে মানসিক সম্পর্কেরও অবসান ঘটে | তাই আল্লাহ একটি সাধারণ নিয়ম হিসেবে এখানে একথাটি বর্ণনা করেছেন যে, পূর্ববর্তী সকল উম্মতের বিকৃতি শুরু হয়েছে সালাত নষ্ট করার পর । হাদীসে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “বান্দা ও শির্কের মধ্যে সীমারেখা হলো সালাত ছেড়ে দেয়া” [মুসলিম:৮২] আরও বলেছেন: আমাদের এবং কাফেরদের মধ্যে একমাত্র সালাতই হচ্ছে পার্থক্যকারী বিষয়, তোদের কাছ থেকে এরই অঙ্গীকার নিতে হবে) সুতরাং যে কেউ সালাত পরিত্যাগ করল সে কুফরী করল" ।[তিরমিযী:২৬২১] 'কুপ্রবৃত্তি” বলতে বুঝায় এমন কাজ যা মানুষের মন চায়, মনের ইচ্ছানুরুপ হয় এবং য৷ থেকে সে তাকওয়া অবলম্বন করে না । যেমন হাদীসে এসেছে, “জান্নাত ঘিরে আছে অপছন্দনীয় বিষয়াদিতে, আর জাহান্নাম ঘিরে আছে কুপ্রবৃত্তির চাহিদায়” [মুসলিম: ২৮২২] অনুরূপভাবে এখানেও 'কুপ্রবৃত্তি' বলে দুনিয়ার সেসব আকর্ষণকে বোঝানো হয়েছে, যেগুলো মানুষকে আল্লাহর স্মরণ ও সালাত থেকে গাফেল করে দেয় ৷ আলী রাদিয়াল্লাহু আনহু বলেনঃ বিলাসবহুল গৃহ নিমণি, পথচারীদের দৃষ্টি আকর্ষণকারী যানবাহনে আরোহণ এবং সাধারণ লোকদের থেকে স্বাতন্ত্র্যমূলক পোশাক আয়াতে উল্লেখিত কুপ্রবৃত্তির অন্তর্ভূক্ত | [কুরতুবী] ৬/৬//.51010717155911.00177

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।