0০011121715 ৮১০৮ ৮:৮০ ১১৮7৭ ৫৯. (১) (২) (৩) (৪) হলে তারা লুটিয়ে পড়ত সিজ্দায়(১) এবং কান্নায়) | তাদের পরে আসল অযোগ্য 6১.$)1১28455785555 উত্তরসূরীরা€), তারা সালাত নষ্ট করল€) অন্য আয়াতেও বলা হয়েছে, “বলুন, “তোমরা কুরআনে বিশ্বাস কর বা বিশ্বাস না কর, যাদেরকে এর আগে জ্ঞান দেয়া হয়েছে তাদের কাছে যখন এটা পড়া হয় তখনই তারা সিজ্দায় লুটিয়ে পড়ে ।' তারা বলে, “আমাদের প্রতিপালক পবিত্র, মহান । আমাদের প্রতিপালকের প্রতিশ্রুতি কার্যকর হয়েই থাকে | “এবং তারা কাদতে কাদতে ভূমিতে লুটিয়ে পড়ে এবং এটা তাদের বিনয় বৃদ্ধি করে । [সূরা আল-ইসরা: ১০৭- ১০৯] এ আয়াত থেকে জানা গেল যে, কুরআনের আয়াত তেলাওয়াতের সময় কানীর অবস্থা সৃষ্টি হওয়া প্রশংসনীয় এবং নবীদের সুন্নত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেয়ীন ও সৎকর্মশীলদের থেকে এ ধরনের বহু ঘটনা বর্ণিত আছে । উমর রাদিয়াল্লাহু আনহু একবার এ সূরা পড়ে সিজদা করলেন এবং বললেন, সিজদা তো হলো, কিন্তু ক্রন্দন কোথায়! [ইবন কাসীর] শব্দে লামের সাকিন যোগে এ শব্দটির অর্থ মন্দ উত্তরসূরী, মন্দ সন্তান-সন্ততি এবং লামের যবর যোগে এর অর্থ হয় উত্তম উত্তরসূরী এবং উত্তম সন্তান-সন্ততি ৷ এখানে সাকিনযুক্ত হওয়ায় এর অর্থ হচ্ছে: খারাপ উত্তরসূরী ।[ফাতহুল কাদীর] এদের সম্পর্কে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “ঘাট বছরের পর থেকে খারাপ উত্তরসূরীদের আবির্ভাব হবে, যারা সালাত বিনষ্ট করবে, প্রবৃত্তির অনুসরণ করবে, তারা অচিরেই ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে নিপতিত হবে । তারপর এমন কিছু উত্তরসূরী আসবে যারা কুরআন পড়বে অথচ তা তাদের কণ্ঠনালীর নিম্নভাগে যাবে না। আর কুরআন পাঠকারীরা তিন শ্রেণীর হবে: মুমিন, মুনাফিক এবং পাপিষ্ঠ । বর্ণনাকারী বশীর বলেন: আমি ওয়ালিদকে এ তিন শ্রেণী সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন: কুরআন পাঠকারী হবে অথচ সে এর উপর কুফরকারী, পাপিষ্ঠ কুরআন পাঠকারী হবে যে এর দ্বারা নিজের রুটি-রোজগারের ব্যবস্থা করবে আর ঈমানদার কুরআন পাঠকারী হবে যে এর উপর ঈমান আনবে" । [মুসনাদে আহমাদ:৩/৩৮, সহীহ ইবন হিব্বান: ৩/৩২, ৭৫৫] মুজাহিদ বলেন: কেয়ামতের নিকটবর্তা সময়ে যখন সৎকর্মপরায়ণ লোকদের অস্তিত্ব থাকবে না, তখন এরূপ ঘটনা ঘটবে | তখন সালাতের প্রতি কেউ ভ্রুক্ষেপ করবে না এবং প্রকাশ্যে পাপাচার অনুষ্ঠিত হবে । এ আয়াতে “সালাত নষ্ট করা" বলে বিশিষ্ট তফসীরবিদদের মতে, অসময়ে সালাত পড়া বোঝানো হয়েছে । কেউ কেউ বলেন: সময়সহ সালাতের আদব ও শর্তসমূহের মধ্যে কোনটিতে ক্রটি করা সালাত নষ্ট করার শামিল, আবার কারও কারও মতে “সালাত নষ্ট করা বলে জামা'আত ছাড়া নিজে ৬/৬//.5101717155911.00177
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।