0০011121715 ৮ ৮৮০ ২৭. ২৮, কাতাদাহ বলেন, তিনি খাবার, পানীয় ও কথা-বার্তা এ তিনটি বিষয় থেকেই সাওম (১) (২) (৩) (৪) অবলম্বনের মানত করেছি'১ । কাজেই আজ আমি কিছুতেই কোন মানুষের সাথে কথাবার্তা বলব না 1১) তারপর সে সন্তানকে নিয়ে তার ৬৫৯৫ 281৩৯ সম্প্রদায়ের কাছে উপস্থিত হল; তারা বলল, “হে মার্ইয়াম! তুমি তো এক অঘটন করে বসেছ( । হে হারনের বোন! তোমার পিতা | ৬৪,459894/53৮৩80 পালন করেছিলেন । [আত-তাফসীরুস সহীহ] কোন কোন মুফাসসির বলেন, ইসলাম পূর্বকালে সকাল থেকে রাত্রি পর্যন্ত মৌনতা অবলম্বন করা এবং কারও সাথে কথা না বলার সাওম পালন ইবাদতের অন্তর্ভূক্ত ছিল | [ইবন কাসীর] ইসলাম একে রহিত করে মন্দ কথাবাতাঁ, গালিগালাজ, মিথ্যা, পরনিন্দা ইত্যাদি থেকে বেঁচে থাকাকেই জরুরী করে দিয়েছে । সাধারণ কথাবার্তা ত্যাগ করা ইসলামে কোন ইবাদত নয় | তাই এর মানত করাও জায়েয নয় ৷ এক হাদীসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি. ওয়াসাল্লাম বলেনঃ “সন্তান সাবালক হওয়ার পর পিতা মারা গেলে তাকে এতীম বলা হবে না এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌনতা অবলম্বন করা কোন ইবাদত নয় 1” [আবু দাউদঃ ২৮৭৩] ৫৪আরবী ভাষায় এ শব্দটির আসল অর্থ, কর্তন করা ও চিরে ফেলা । যে কাজ কিংবা বস্তু প্রকাশ পেলে অসাধারণ কাটাকাটি হয় তাকে ৪০ বলা হয় । [কুরতুবী] উপরে সেটাকেই “অঘটন" অনুবাদ করা হয়েছে । শব্দটির অন্য অর্থ হচ্ছে, বড় বিষয় বা বড় ব্যাপার | [ইবন কাসীর] মুসা আলাইহিস সালাম-এর ভাই ও সহচর হারূন আলাইহিস সালাম মারইয়ামের আমলের শত শত বছর পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন | এখানে মারইয়ামকে হারূন-ভগ্নি বলা বাহ্যিক অর্থের দিক দিয়ে শুদ্ধ হতে পারে না। মুগীরা ইবনে শোঁবা রাদিয়াল্লাহু “আনহুকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম নাজরানবাসীদের কাছে প্রেরণ করেন, তখন তারা প্রশ্ন করে যে, তোমাদের কুরআনে মারইয়ামকে হারূন-ভগিনী বলা হয়েছে । অথচ মুগীরা এ প্রশ্নের উত্তর জানতেন না । ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ঘটনা ব্যক্ত করলে তিনি বললেনঃ তুমি বলে দিলে না কেন যে, বনী ইসরাঈলগণ নবীদের নামে নাম রাখা পছন্দ করতেন” [মুসলিমঃ ২১৩৫, তিরমিযীঃ ৩১৫৫] এই হাদীসের উদ্দেশ্য দু'রকম হতে পারে । (এক) মারইয়াম হারূন আলাইহিস সালাম এর বংশধর ছিলেন বলেই তাঁর সাথে সম্বন্ধ করা হয়েছে- যদিও তাদের মধ্যে সময়ের অনেক ব্যবধান ৬/৬//.51010717155911.00177
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।