Quraanul Kareem Bangla Onubad O Sonkhipto Tafseer 2 PDF
/ ১৪৮৫
📝 লেখা 📖 পিডিএফ

0০011121715 যথেষ্ট হবে । চেল্লিশ বছর যাবত এই অসাধারণ বরকত ও শান্তি-শৃংখলা অব্যাহত থাকার পর যখন কেয়ামতের সময় সমাগত হবে; তখন) আল্লাহ্‌ তা'আলা একটি মনোরম বায়ু প্রবাহিত করবেন | এর পরশে সব মুসলিমের বগলের নীচে বিশেষ এক প্রকার রোগ দেখা দেবে এবং সবাই মৃত্যুমুখে পতিত হবে; শুধু কাফের ও দুষ্ট লোকেরাই অবশিষ্ট থেকে যাবে । তারা ভূ-পৃষ্ঠে জন্ত্-জীনোয়ারের মত খোলাখুলিই অপকর্ম করবে | তাদের উপরই কেয়ামত আসবে 1 [মুসলিমঃ ২৯৩৭] আব্দুর রহমান ইবনে ইয়াধীদের বর্ণনায় ইয়াজুজ-মাজুজের কাহিনীর আরো অধিক বিবরণ পাওয়া যায় । তাতে রয়েছেঃ তবরিয়া উপসাগর অতিক্রম করার পর ইয়াজুজ-মাজুজ বায়তুল মোকাদ্দাস সংলগ্ন পাহাড় জাবালুল-খমরে আরোহণ করে ঘোষণা করবেঃ আমরা পৃথিবীর সমস্ত অধিবাসীকে হত্যা করেছি । এখন আকাশের অধিবাসীদেরকে খতম করার পালা । সেমতে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে । আল্লাহ্র আদেশে সে তীর রক্তরঞ্জিত হয়ে তাদের কাছে ফিরে আসবে । (যাতে বোকারা এই ভেবে আনন্দিত হবে যে, আকাশের অধিবাসীরাও শেষ হয়ে গেছে |) [মুসলিমঃ ২৯৩৭] । অন্য হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ কেয়ামতের দিন আল্লাহ্‌ তাআলা আদম “আলাইহিস সালাম-কে বলবেনঃ আপনি আপনার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে তুলে আনুন | তিনি বলবেনঃ হে আমার রব! তারা কারা? আল্লাহ্‌ বলবেনঃ প্রতি হাজারে নয়শত নিরান্নব্বই জন জাহান্নামী এবং মাত্র একজন জান্নাতী । একথা শুনে সাহাবায়ে কেরাম শিউরে উঠলেন এবং জিজ্দেস করলেনঃ হে আল্লাহ্‌র রাসূল! আমাদের মধ্যে সে একজন জান্নাতী কে হবে? তিনি উত্তরে বললেনঃ চিন্তা করো না । তোমাদের মধ্য থেকে এক এবং ইয়াজুজ-মাজুজের মধ্য থেকে এক হাজারের হিসেবে হবে | [মুসলিমঃ ২২২] রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন যে, ইয়াজুজ-মাজুজের আবির্ভাবের পরও বায়তুল্লাহ্‌র হজ্ব ও উমরাহ্‌ অব্যাহত থাকবে । [বুখারীঃ ১৪৯০] । তাছাড়া রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম একদিন ঘুম থেকে এমন অবস্থায় জেগে উঠলেন যে, তার মুখমণ্ডল ছিল রক্তিমাভ এবং মুখে এই বাক্য উচ্চারিত হচ্ছিলঃ “আল্লাহ্‌ ব্যতীত কোন উপাস্য নেই । আরবদের ধ্বংস নিকটবর্তী! আজ ইয়াজুজ-মাজুজের প্রাটীরে এতটুকু ছিদ্র হয়ে গেছে ” অতঃপর তিনি বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী মিলিয়ে বৃত্ত তৈরী করে দেখান । যয়নব রাদিয়াল্লাহু “আনহা বলেনঃ আমি এ কথা শুনে বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমাদের মধ্যে সৎকর্মপরায়ণ লোক জীবিত থাকতেও কি ধ্বংস হয়ে যাবে? তিনি বললেনঃ হ্যা, ধ্বংস হতে পারে; যদি অনাচারের আধিক্য হয় | [বুখারীঃ ৩৩৪৬, মুসলিমঃ ২৮৮০] । রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া থাকে । খুঁড়তে খুঁড়তে তারা এ লৌহ-প্রাচীরের প্রান্ত সীমার এত কাছাকাছি পৌছে যায় যে, অপরপার্খের আলো দেখা যেতে থাকে । কিন্তু তারা একথা বলে ফিরে ৬/৬//.51010717155911.00177

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।