Quraanul Kareem Bangla Onubad O Sonkhipto Tafseer 2 PDF
/ ১৪৮৫
📝 লেখা 📖 পিডিএফ

0০011121715 ০ ৮2৫5৭12)-১/ “25৫2552752৯ [আস্-সাফ্ফাতঃ ৭৭]অর্থাৎনৃহের মহাপ্রাবনের পরদুনিয়াতে যত মানুষ আছে এবং থাকবে, তারা সবাই নূহ 'আলাইহিস্‌ সালাম-এর সন্তান-সন্ততি হবে । এতিহাসিক বর্ণনা এ ব্যাপারে একমত যে,তারা ইয়াফেসের বংশধর [মুসনাদে আহমাদঃ ৫/১১] তাদের অবশিষ্ট অবস্থা সম্পর্কে সর্বাধিক বিস্তারিত ও সহীহ্‌ হাদীস হচ্ছে নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু “আনহু-এর হাদীসটি । সেখানে দাজ্জালের ঘটনা ও তার ধ্বংসের কথা বিস্তারিত বর্ণনার পর বলা হয়েছে, “এমতাবস্থায় আল্লাহ্‌ তাআলা ঘোষণা করবেনঃ আমি আমার বান্দাদের মধ্য থেকে এমন লোক বের করব, যাদের মোকাবেলা করার শক্তি কারো নেই | কাজেই (হে ঈসা!) আপনি মুসলিমদেরকে সমবেত করে তুর পর্বতে চলে যান । (সে মতে তিনি তাই করবেন ।) অতঃপর আল্লাহ্‌ তা'আলা ইয়াজুজ-মাজুজের রাস্তা খুলে দেবেন । তাদের দ্রুত চলার কারণে মনে হবে যেন উপর থেকে পিছলে নীচে এসে পড়ছে । তাদের প্রথম দলটি তবরিয়া উপসাগরের কাছ দিয়ে যাওয়ার সময় তার পানি পান করে এমন অবস্থা করে দেবে যে, দ্বিতীয় দলটি এসে সেখানে কোনদিন পানি ছিল, একথা বিশ্বাস করতে পারবে না। ঈসা 'আলাইহিস্‌ সালাম ও তার সঙ্গীরা তুর পর্বতে আশ্রয় নেবেন । অন্যান্য মুসলিমরা নিজ নিজ দুর্গে ও নিরাপদ স্থানে আশ্রয় নেবে । পানাহারের বস্তসামগ্রী সাথে থাকবে, কিন্তু তাতে ঘাটতি দেখা দেবে । ফলে একটি গরুর মস্তককে একশ" দীনারের চাইতে উত্তম মনে করা হবে । ঈসা “আলাইহিস্‌ সালাম ও অন্যান্য মুসলিমরা কষ্ট লাঘবের জন্য আল্লাহ্র কাছে দো'আ করবেন । (আল্লাহ্‌ দো'আ কবুল করবেন ।) তিনি মহামারী আকারে রোগব্যাধি পাঠাবেন । ফলে, অল্প সময়ের মধ্যেই ইয়াজুজ-মাজুজের গোষ্ঠী সবাই মরে যাবে । অতঃপর ঈসা “আলাইহিস্‌ সালাম সঙ্গীদেরকে নিয়ে তুর পর্বত থেকে নীচে নেমে এসে দেখবেন পৃথিবীতে তাদের মৃতদেহ থেকে অর্ধহাত পরিমিত স্থানও খালি নেই এবং (মৃতদেহ পচে) অসহ্য দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে । (এ অবস্থা দেখে পুনরায়) ঈসা “আলাইহিস্‌ সালাম ও তার সঙ্গীরা আল্লাহ্র দরবারে দো'আ করবেন । (যেন এই বিপদও দূর করে দেয়া হয়) । আল্লাহ্‌ তা'আলা এ দো“আও কবুল করবেন এবং বিরাটাকার পাখি প্রেরণ করবেন, যাদের ঘাড় হবে উটের ঘাড়ের মত । (তারা মৃতদেহগুলো উঠিয়ে যেখানে আল্লাহ্‌ ইচ্ছা করবেন, সেখানে ফেলে দেবে |) কোন কোন বর্ণনায় এসেছে, মৃতদেহগুলো সমুদ্রে নিক্ষেপ করবে । এরপর বৃষ্টি বর্ধিত হবে । কোন নগর ও বন্দর এ বৃষ্টি থেকে বাদ থাকবে না । ফলে সমগ্র ভূপৃষ্ঠ ধৌত হয়ে কাচের মত পরিস্কার হয়ে যাবে ৷ অতঃপর আল্লাহ্‌ তা'আলা ভূপৃষ্ঠকে আদেশ করবেনঃ তোমার পেটের সমুদয় ফল-ফুল উদ্গীরণ করে দাও এবং নতুনভাবে তোমার বরকতসমূহ প্রকাশ কর । (ফলে তাই হবে এবং এমন বরকত প্রকাশিত হবে যে) একটি ডালিম একদল লোকের আহারের জন্য যথেষ্ট হবে এবং মানুষ তার ছাল দ্বারা ছাতা তৈরী করে ছায়া লাভ করবে ৷ দুধে এত বরকত হবে যে, একটি উদ্ত্রীর দুধ একদল লোকের জন্য, একটি গাভীর দুধ এক গোত্রের জন্য এবং একটি ছাগলের দুধ একটি পরিবারের জন্য ৬/৬//.51010717155911.00177

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।