0০011121715 ১৮৮৮1 2৫515) -১/ ৮২. “আর এ প্রাচীরটি-- সেটা ছিল 3598৩; (১) (২) (৩) নগরবাসী দুই ইয়াতিম কিশোরের এবং | 28489 এর নীচে আছে তাদের গুপ্তধন) আর । 56293558209846 তাদের পিতা ছিল সৎকর্মপরায়ণ(১ । ) দয়াপরবশ হয়ে ইচ্ছে করলেন যে, শার্ি তারা বয়ঃপ্রাপ্ত হোক এবং তারা তাদের ধনভাপ্তার উদ্ধার করুক । আর আমি নিজ থেকে কিছু করিনি; আপনি যে বিষয়ে ধৈর্য ধারণে অপারগ হয়েছিলেন, এটাই তার ব্যাখ্যা ॥ এখানে আল্লাহ্ তা“আলা সে প্রাচীরের নীচে খনি আছে বলেছেন । এর অতিরিক্ত কোন তাফসীর করেননি । রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম থেকেও সহীহ্ কোন তাফসীর বর্ণিত হয়নি । তাই এ ব্যাপারে সঠিক কোন মতামত দেয়া যায় না। তবে কাতাদাহ্ রাহিমাহুল্লাহ্ থেকে সহীহ্ সনদে বর্ণিত হয়েছে যে, এখানে গচ্ছিত খনি বলতে সম্পদ বোঝানো হয়েছে । আর আয়াতের ভাষ্য থেকেও এ অর্থই বেশী সুস্পষ্ট ৷ [দেখুন, তাবারী] এতে ইঙ্গিত রয়েছে যে, খাদির “আলাইহিস্ সালাম-এর মাধ্যমে ইয়াতীম বালকদের জন্য রক্ষিত গ্তপ্তধনের হেফাযত এজন্য করানো হয় যে, তাদের পিতা একজন সৎকর্মপরায়ণ আল্লাহ্র প্রিয় বান্দা ছিলেন । তাই আল্লাহ্ তাআলা তার সন্তান-সন্ততির উপকারার্থে এ ব্যবস্থা করেন | [ইবন কাসীর] খাদির 'আলাইহিস্ সালাম জীবিত আছেন, না ওফাত হয়ে গেছেঃ এ বিষয়ের সাথে কুরআনে বর্ণিত ঘটনার কোন সম্পর্ক নেই । তাই কুরআন ও হাদীসে স্পষ্টতঃ এ সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি । এ ব্যাপারে সর্বকালেই আলেমদের বিভিন্নরূপ মতামত পরিদৃষ্ট হয়েছে । যাদের মতে তিনি জীবিত আছেন, তাদের প্রমাণ হচ্ছে একটি বর্ণনা | যাতে বলা হয়েছেঃ “যখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম- এর ওফাত হয়ে যায়, তখন সাদা-কালো দাড়িওয়ালা জনৈক ব্যক্তি আগমন করে এবং ভীড় ঠেলে ভেতরে প্রবেশ করে কান্নাকাটি করতে থাকে । এই আগন্তুক সাহাবায়ে কেরামের দিকে মুখ করে বলতে থাকেঃ আল্লাহ্র দরবারেই প্রত্যেক বিপদ থেকে সবর আছে, প্রত্যেক বিলুপ্ত বিষয়ের প্রতিদান আছে এবং তিনি প্রত্যেক ধবংসশীল বস্তুর স্থলাভিষিক্ত । তাই তার দিকেই প্রত্যাবর্তন কর এবং তার কাছেই আগ্রহ প্রকাশ কর । কেননা, যে ব্যক্তি বিপদের সওয়াব থেকে বঞ্চিত হয়, সে-ই প্রকৃত বঞ্চিত । আগন্তক উপরোক্ত বাক্য বলে বিদায় হয়ে গেলে আবু বকর রাদিয়াল্লাহু “আনহু ও ৬/৬//.51010717155911.00177
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।