00111217115 ১০৮ ৮265015১৯7১ ইবনে নূন মাছের এই আশ্চর্যজনক ঘটনা তার কাছে বলতে ভূলে গেলেন এবং সেখান সা বেলায় মুসা “আলাইহিস্ সালাম খাদেমকে বললেনঃ আমাদের নাশৃতা আন | এই সফরে যথেষ্ট ক্রান্ত হয়ে পড়েছি । নাশৃতা চাওয়ার পর ইউশা" ইবনে নূনের মাছের ঘটনা মনে পড়ে গেল । সে ভূলে যাওয়ার ওর পেশ করে বললঃ শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল । অতঃপর বললঃ মৃত মাছটি জীবিত হয়ে আশ্চর্যজনকভাবে সমুদ্রে চলে গেছে । তখন মুসা 'আলাইহিস্ সালাম বললেনঃ সে স্থানটিই তো আমাদের লক্ষ্য ছিল | (অর্থাৎ মাছের জীবিত হয়ে নিরুদ্দেশ হওয়ার স্থানটিই ছিল গন্তব্যস্থুল 1) সে মতে তৎক্ষণাৎ তারা ফিরে চললেন এবং স্থানটি পাওয়ার জন্য পূর্বের পথ ধরেই চললেন । প্রস্তরখপ্ডের নিকট পৌছে দেখলেন, এক ব্যক্তি আপাদমস্তক চাদরে আবৃত হয়ে শুয়ে আছে । মুসা 'আলাইহিস্ সালাম তদবস্থায় সালাম করলে খাদির “আলাইহিস্ সালাম বললেনঃ এই (জনমানবহীন) প্রান্তরে সালাম কোথা থেকে এল? মূসা 'আলাইহিস্ সালাম বললেনঃ আমি মুসা! খাদির 'আলাইহিস্ সালাম প্রশ্ন করলেনঃ বনী-ইসরাঈলের মুসা? তিনি জবাব দিলেনঃ হ্যা, আমিই বনী-ইসরাঈলের মুসা । আমি আপনার কাছ থেকে এ বিশেষ জ্ঞান অর্জন করতে এসেছি, যা আল্লাহ্ তা'আলা আপনাকে শিক্ষা দিয়েছেন ৷ খাদির বললেনঃ যদি আপনি আমার সাথে থাকতে চান, তবে কোন বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, যে পর্যন্ত না আমি নিজে তার স্বরূপ বলে দেই । একথা বলার পর উভয়ে সমুদ্ধের তীর ধরে চলতে লাগলেন । ঘটনাক্রমে একটি নৌকা এসে গেলে তারা নৌকায় আরোহণের ব্যাপারে কথাবার্তা বললেন । মাবিরা খাদিরকে চিনে ফেলল এবং কোন রকম পারিশ্রমিক ছাড়াই তাদেরকে নৌকায় তুলে নিল । নৌকায় চড়েই খাদির কুড়ালের সাহায্যে নৌকার একটি তক্তা তুলে ফেললেন ৷ এতে মুসা 'আলাইহিস্ সালাম [স্থির থাকতে না পেরে) বললেনঃ তারা কোন প্রকার পারিশ্রমিক ছাড়াই আমাদেরকে নৌকায় তুলে নিয়েছে । আপনি কি এরই প্রতিদানে তাদের নৌকা ভেঙ্গে দিলেন যাতে সবাই ডুবে যায়? এতে আপনি অতি মন্দ কাজ করলেন | খাদির বললেনঃ আমি পূর্বেই বলেছিলাম, আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না । তখন মুসা “'আলাইহিস্ সালাম ওযর পেশ করে বললেনঃ আমি ওয়াদার কথা ভূলে গিয়েছিলাম । আমার প্রতি রুষ্ট হবেন না। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম এ ঘটনা বর্ণনা করে বললেনঃ মূসা “আলাইহিস্ সালাম-এর প্রথম আপত্তি ভুলক্রমে, দ্বিতীয় আপত্তি শর্ত হিসেবে এবং তৃতীয় আপত্তি ইচ্ছাত্রমে হয়েছিল | (ইতিমধ্যে) একটি পাখি উড়ে এসে নৌকার এক প্রান্তে বসল এবং সমুদ্র থেকে এক চঞ্চু পানি তুলে নিল | খাদির “আলাইহিস্ সালাম মুসা 'আলাইহিস্ সালাম-কে বললেনঃ আমার জ্ঞান এবং আপনার জ্ঞান ৬/৬//.51010717155911.00177
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।