Quraanul Kareem Bangla Onubad O Sonkhipto Tafseer 2 PDF
/ ১৪৮৫
📝 লেখা 📖 পিডিএফ

(১) (২) 0০011121715 ১০৮০৮] ৬2৫০৭ 18) যুবককে) বলেছিলেন, “দু'সাগরের ৪৩৬-০2০94 মিলনস্থলে না পৌছে আমি থামব না অথবা আমি যুগ যুগ ধরে চলতে থাকব) । এ ঘটনায় “মুসা” নামে প্রসিদ্ধ নবী মুসা ইবনে ইমরান “আলাইহিস্‌ সালাম-কে বোঝানো হয়েছে । এ এর শাব্দিক অর্থ যুবক । শব্দটিকে কোন বিশেষ ব্যক্তির সাথে সম্বন্ধ করা হলে অর্থ হয় খাদেম | [ফাতহুল কাদীর] বিভিন্ন বর্ণনায় এসেছে যে, এই খাদেম ছিল ইউশা ইবনে নূন । [ইবন কাসীর] 2্32517%% -এর শাব্দিক অর্থ দুই সমুদ্বের সঙ্গমস্থুল | বলাবাহুল্য, এ ধরনের স্থান দুনিয়াতে অসংখ্য আছে । এখানে কোন্‌ জায়গা বোঝানো হয়েছে, কুরআন ও হাদীসে তা নির্দিষ্ট করে বলা হয়নি ৷ তাই ইঙ্গিত ও লক্ষণাদী দুষ্টে তাফসীরবিদদের উক্তি বিভিন্নরূপ | [ফাতহুল কাদীর] হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ “একদিন মুসা “'আলাইহিস্‌ সালাম বনী-ইসরাঈলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন ৷ জনৈক ব্যক্তি প্রশ্ন করলঃ সব মানুষের মধ্যে অধিক জ্ঞানী কে? মুসা “আলাইহিস্‌ সালাম-এর জানামতে তার চাইতে অধিক জ্ঞানী আর কেউ ছিল না । তাই বললেনঃ আমিই সবার চাইতে অধিক জ্ঞানী । আল্লাহ্‌ তাআলা তার নৈকট্যশীল বান্দাদেরকে বিশেষভাবে গড়ে তোলেন ৷ তাই এ জবাব তিনি পছন্দ করলেন না । এখানে বিষয়টি আল্লাহ্‌র উপর ছেড়ে দেয়াই ছিল আদব | অর্থাৎ একথা বলে দেয়া উচিত ছিল যে, আল্লাহ্‌ তা'আলাই ভাল জানেন, কে অধিক জ্ঞানী । এ জবাবের কারণে আল্লাহ্‌র পক্ষ থেকে মুসা “আলাইহিস্‌ সালাম-কে তিরস্কার করে ওহী নাধিল হল যে, দুই সমুদ্রের সঙ্গমস্থলে অবস্থানকারী আমার এক বান্দা আপনার চাইতে অধিক জ্ঞানী । একথা শুনে মুসা 'আলাইহিস্‌ সালাম প্রার্থনা জানালেন যে, তিনি অধিক জ্ঞানী হলে তার কাছ থেকে জ্ঞান লাভের জন্য আমার সফর করা উচিত । তাই বললেনঃ হে আল্লাহ্‌! আমাকে তার ঠিকানা বলে দিন | আল্লাহ্‌ তাআলা বললেনঃ থলের মধ্যে একটি মাছ নিয়ে নিন এবং দুই সমুদ্রের সঙ্গমস্থলের দিকে সফর করুন । যেখানে পৌছার পর মাছটি নিরুদ্দেশ হয়ে যাবে, সেখানেই আমার এই বান্দার সাক্ষাত পাবেন । মুসা “আলাইহিস্‌ সালাম নির্দেশমত থলের মধ্যে একটি মাছ নিয়ে রওয়ানা হয়ে গেলেন । তার সাথে তার খাদেম ইউশা" ইবনে নূনও ছিল । পথিমধ্যে একটি প্রস্তর খণ্ডের উপর মাথা রেখে তারা ঘুমিয়ে পড়লেন । এখানে হঠাৎ মাছটি নড়াচড়া করতে লাগল এবং থলে থেকে বের হয়ে সমুদ্রে চলে গেল । (মাছটি জীবিত হয়ে সমুদ্রে যাওয়ার সাথে সাথে আরো একটি মুজিযা প্রকাশ পেল যে,) মাছটি সমুদ্রের যে পথ দিয়ে চলে গেল, আল্লাহ্‌ তা'আলা সে পথে পানির স্রোত বন্ধ করে দিলেন । ফলে সেখানে পানির মধ্যে একটি সুড়ঙ্গের মত হয়ে গেল | ইউশা' ইবনে নূন এই আশ্চর্যজনক ঘটনা নিরীক্ষণ করছিল । মুসা “আলাইহিস্‌ সালাম নিদ্রিত ছিলেন । যখন জাগ্রত হলেন, তখন ইউশা' ৬/৬//.51010717155911.00177

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।