Quraanul Kareem Bangla Onubad O Sonkhipto Tafseer 2 PDF
/ ১৪৮৫
📝 লেখা 📖 পিডিএফ

৫৩. (১) 0০011121715 ০৮7৮1 2৫০৭ 18) তাদের উভয়ের মধ্যস্থলে রেখে দেব এক ধবংস-গহ্বর€) | আর অপরাধীরা আগুন দেখে বুঝবে ৮৮88 5:40 যে, তারা সেখানে পতিত হচ্ছে এবং গা? তারা সেখান থেকে কোন পরিত্রাণস্থল করতে পারে না ।” [সূরা ফাতের: ১৩-১৪] অন্যত্র বলেছেন: “সে ব্যক্তির চেয়ে বেশী বিভ্রান্ত কে যে আল্লাহ্‌র পরিবর্তে এমন কিছুকে ডাকে যা কিয়ামতের দিন পর্যন্ত তাকে সাড়া দেবে না? এবং এগুলো তাদের প্রার্থনা সম্বন্ধে অবহিতও নয় । যখন কিয়ামতের দিন মান্ষকে একত্র করা হবে তখন এগুলো হবে তাদের শক্র এবং এগ্তলো তাদের “ইবাদাত অস্বীকার করবে 1” [সুরা আল-আহকাফ: ৫-৬] এখানে “তাদের উভয়ের” বলে কাদের বুঝানো হয়েছে এ ব্যাপারে দুরট মত রয়েছে, এক. তাদের এবং তারা যাদের ইবাদত করত সে সব বাতিল উপাস্যদের মধ্যে এমন দুরত্ব সৃষ্টি করে দিবেন যে তারা একে অপরের কাছে পৌঁছুতে পারবে না । তাদের মাঝখানে থাকবে ধবংস গহ্বর | [ফাতহুল কাদীর] দুই. অথবা “তাদের উভয়ের” বলে ঈমানদার ও কাফের দু'দলকে উদ্দেশ্য নেয়া হয়েছে । [ইবন কাসীর] তখন আয়াতের অর্থ হবে, ঈমানদার ও কাফের এর মাঝে পার্থক্য করে দেয়া হবে । কাফেরদের সামনে থাকবে শুধু ধ্বংস গহবর | এ অর্থে কুরআনের অন্যত্র এসেছে, “যেদিন কিয়ামত হবে সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে । অতএব যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে তারা জান্নাতে থাকবে; এবং যারা কুফরী করেছে এবং আমার নিদর্শনাবলী ও আখিরাতের সাক্ষাত অস্বীকার করেছে, তারাই শাস্তি ভোগ করতে থাকবে 1” [সুরা আর-রূম: ১৪-১৬] আরও বলা হয়েছে, “আপনি সরল দ্বীনে নিজকে প্রতিষ্ঠিত করুন, আল্লাহ্‌র পক্ষ থেকে যে দিন অনিবার্ষ তা উপস্থিত হওয়ার আগে, সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে | যে কুফরী করে কুফরীর শাস্তি তারই প্রাপ্য; যারা সৎকাজ করে তারা নিজেদেরই জন্য রচনা করে সুখশয্যা ।” [সূরা আর-রূম: ৪৩- 8৪] আরও এসেছে, “আর “হে অপরাধীরা! তোমরা আজ পৃথক হয়ে যাও ।শ্‌সূরা ইয়াসীন: ৫৯] অন্য সূরায় এসেছে, “এবং যেদিন আমি ওদের সবাইকে একত্র করে যারা মুশরিক তাদেরকে বলব, “তোমরা এবং তোমরা যাদেরকে শরীক করেছিলে তারা নিজ নিজ স্থানে অবস্থান কর; আমি ওদেরকে পরস্পরের থেকে পৃথক করে দিলাম এবং ওরা যাদেরকে শরীক করেছিল তারা বলবে, তোমরা তো আমাদের “ইবাদাত করতে না । “আল্লাহই আমাদের ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে যথেষ্ট যে, তোমরা আমাদের “ইবাদাত করতে এ বিষয়ে আমরা গাফিল ছিলাম । সেখানে তাদের প্রত্যেকে তার পূর্ব কৃতকর্ম পরীক্ষা করে নেবে এবং ওদেরকে ওদের প্রকৃত অভিভাবক আল্লাহ্‌র কাছে ফিরিয়ে আনা হবে এবং ওদের উদ্ভাবিত মিথ্যা ওদের কাছ থেকে অন্তহিত হবে ।”্সূরা ইউনুস: ২৮-৩০] ৬/৬//.51010717155911.00177

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।