Quraanul Kareem Bangla Onubad O Sonkhipto Tafseer 2 PDF
/ ১৪৮৫
📝 লেখা 📖 পিডিএফ

00171121715 ০ ৮১৮৮ ৮৫৫০৩ 15) -/, সে তার রব-এর আদেশ অমান্য করল) । তবে কি তোমরা আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরকে ২ তা'আলার বাণী “সে জিনদের একজন” এর “জিন” শব্দ দ্বারা ফেরেশতাদের এমন (১) (২) একটি উপদল উদ্দেশ্য নেয়া হয়েছে, যাদেরকে 'জিন' বলা হতো । সম্ভবত: তাদেরকে মানুষের মত নিজেদের পথ বেছে নেয়ার এখতিয়ার দেয়া হয়েছিল | সে হিসেবে ইবলিস আল্লাহ্‌ তাআলার নির্দেশের আওতায় ছিল কিন্তু সে নির্দেশ অমান্য করে অবাধ্য ও অভিশপ্ত বান্দা হয়ে যায় । তবে অধিকাংশ মুফাসসিরের মতে ইবলীস ফেরেশতাদের দলভুক্ত ছিল না । তারা আলোচ্য আয়াত থেকে তাদের মতের সপক্ষে দলীল গ্রহণ করেন । ফেরেশ্তাদের ব্যাপারে কুরআন সুস্পষ্ট ভাষায় বলে, তারা প্রকৃতিগতভাবে অনুগত ও হুকুম মেনে চলেঃ “আল্লাহ তাদেরকে যে হুকুমই দেন না কেন তারা তার নাফরমানী করে না এবং তাদেরকে যা হুকুম দেয়া হয় তাই করে 1”সুরা আত-তাহরীমঃ ৬] আরো বলেছেনঃ “তারা অবাধ্য হয় না, তাদের রবের, যিনি তাদের উপর আছেন, ভয় করে এবং তাদেরকে যা হুকুম দেয়া হয় তাই করে ।” [সূরা আন-নাহলঃ ৫০] তাছাড়া হাদীসেও এসেছে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশ্তাদেরকে নুর থেকে তৈরী করা হয়েছে, ইবলীসকে আগুনের ফুক্কি থেকে এবং আদমকে যা থেকে সৃষ্টি করা হয়েছে তা তোমাদের কাছে বিবৃত করা হয়েছে । (মুসলিম: ২৯৯৬] এতে বুঝা যাচ্ছে যে, জিনরা মানুষের মতো একটি স্বাধীন ক্ষমতাসম্পন্ন সৃষ্টি ৷ তাদেরকে জন্মগত আনুগত্যশীল হিসেবে সৃষ্টি করা হয়নি । বরং তাদেরকে কুফর ও ঈমান এবং আনুগত্য ও অবাধ্যতা উভয়টি করার ক্ষমতা দান করা হয়েছে৷ এ সত্যটিই এখানে তুলে ধরা হয়েছে । বলা হয়েছে, ইবলীস ছিল জিনদের দলভুক্ত, তাই সে স্বেচ্ছায় নিজের স্বাধীন ক্ষমতা ব্যবহার করে ফাসেকীর পথ বাছাই করে নেয় । এখানে আল্লাহ্‌র নির্দেশ থেকে অবাধ্য হয়েছিল এর দু'টি অর্থ করা হয়ে থাকে । এক. সে আল্লাহর নির্দেশ আসার কারণে অবাধ্য হয়েছিল ৷ কারণ সিজদার নির্দেশ আসার কারণে সে সিজদা করতে অস্বীকার করেছিল | এতে বাহ্যত: মনে হবে যে, আল্লাহ্‌র নির্দেশই তার অবাধ্যতার কারণ । অথবা আয়াতের অর্থ, আল্লাহ্‌র নির্দেশ ত্যাগ করে সে অবাধ্য হয়েছিল । [ফাতহুল কাদীর] তবে ইবলীস ফেরেশতাদের দলভুক্ত না হয়েও নির্দেশের অবাধ্য কারণ হচ্ছে, যেহেতু ফেরেশতাদের সাথেই ছিল, সেহেতু সিজদার নির্দেশ তাকেও শামিল করেছিল । কারণ, তার চেয়ে উত্তম যারা তাদেরকে যখন সিজদা করার নির্দেশ দেয়া হচ্ছে তখন সে নিজেই এ নির্দেশের মধ্যে শামিল হয়েছিল এবং তার জন্যও তা মানা বাধ্যতামূলক ছিল ||ইবন কাসীর] ৫9১6 এ শব্দ থেকে বোঝা যায় যে, শয়তানের সন্তান-সন্ততি ও বংশধর আছে । কোন কোন মুফাস্সির বলেনঃ এখানে &:১অর্থীৎ বংশধর বলে সাহায্যকারী দল বোঝানো ৬/৬//.510107171559111.00177

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।