Quraanul Kareem Bangla Onubad O Sonkhipto Tafseer 2 PDF
/ ১৪৮৫
📝 লেখা 📖 পিডিএফ

00171121715 ১০৮7৮ 2৫1) 7, ৪৮. আর তাদেরকে আপনার রব-এর কাছে |] ৫৬১৬54১5428 (১) (২) (৩) উপস্থিত করাহবেসারিবদ্ধভাবে৯১এবং | ০755 %0১্ও আল্লাহ বলবেন, "তোমাদেরকে আমরা 90১54 প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলাম সেভাবেই তোমরা আমাদের কাছে উপস্থিত হয়েছ, অথচ তোমরা মনে করতে যে, তোমাদের জন্য আমরা কোন প্রতিশ্রুত সময় নির্ধারণ করব নাও) | সারিবদ্ধভাবে বলা দ্বারা এ অর্থ উদ্দেশ্য হতে পারে যে, সবাই এক কাতার হয়ে দীড়াবে ৷ যেমন অন্যত্র বলা হয়েছে: “সেদিন বূহ ও ফিরিশ্তাগণ এক কাতার হয়ে দাঁড়াবে; দয়াময় যাকে অনুমতি দেবেন সে ছাড়া অন্যেরা কথা বলবে না এবং সে যথার্থ বলবে ।” [সুরা আন-নাবা: ৩৮] অথবা এর দ্বারা এটাও উদ্দেশ্য হতে পারে যে, তারা কাতারে কাতারে দাঁড়াবে । যেমন অন্যত্র বলা হয়েছে: “এবং যখন আপনার প্রতিপালক উপস্থিত হবেন ও সারিবদ্ধভাবে ফিরিশৃতাগণও” [সূরা আল- ফাজর: ২২] কেয়ামতের দিন সবাইকে বলা হবে: আজ তোমরা এমনিভাবে খালি হাতে, নগ্ন আসবাবপত্র না নিয়ে আমার সামনে এসেছ, যেমন আমি প্রথমে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম | কুরআনের অন্যত্রও এ ধরনের আয়াত এসেছে, যেমন সুরা আল-আন'আম: ৯৪, সূরা মারইয়াম: ৮০, ৯৫, সূরা আল-আশ্দিয়াঃ ১০৪ । এ প্রসঙ্গে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ “লোকসকল! হেটে উপস্থিত হবে | সেদিন সর্বপ্রথম যাকে পোষাক পরানো হবে, তিনি হবেন ইব্রাহীম “আলাইহিস্‌ সালাম । একথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু “আনহা প্রশ্ন করলেনঃ ইয়া রাসূলাল্লাহ্‌! সব নারী-পুরুষই কি উলঙ্গ হবে এবং একে অপরকে দেখবে? তিনি বললেনঃ সেদিন প্রত্যেককেই এমন ব্যস্ততা ও চিন্তা ঘিরে রাখবে যে, কেউ কারো প্রতি দেখার সুযোগই পাবে না ।' | বুখারীঃ ৩১৭১, মুসলিমঃ ২৮৫৯] অর্থাৎ সে সময় আখেরাত অস্বীকারকারীদেরকে বলা হবেঃ দেখো, নবীগণ যে খবর দিয়েছিলেন তা সত্য প্রমাণিত হয়েছে তো ।তারা তোমাদের বলতেন, আল্লাহ যেভাবে তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন ঠিক তেমনি দ্বিতীয়বারও সৃষ্টি করবেন । তোমরা তা মেনে নিতে অস্বীকার করেছিলে । কিন্তু এখন বলো, তোমাদের দ্বিতীয়বার সৃষ্টি করা হয়েছে কি না? ৬/৬//.51010717155911.00177

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।