কুরআন মাজীদের কিছু গোপণ রহস্য
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহই মানুষের হৃদয়ে ভালোবাসার সৃষ্টি করেন বহু আয়াতে আল্লাহ বলেছেন তিনিই মানুষের হৃদয়ে স্লেহ, প্রীতি ও ভালোবাসার সৃষ্টি করেছেন। দৃষ্টান্তস্বরূপ, নিযে উদ্ধৃত আয়াতে আল্লাহ্‌ বন্ধনে আবদ্ধ করেন $ তোমরা সকলে এঁক্যবদ্ধ হয়ে দৃঢ়ভাবে আল্লাহর রজ্জু ধারণ কর, বিচ্ছিন্ন হয়ো না৷ স্বরণ কর, তোমাদের প্রতি তার অনুগ্রহ যখন তোমরা পরস্পর শত্রু ছিলে এবং তিনি তোমাদের হৃদয়ে ভালোবাসার বীজ বপন করেন এবং তার অনুগ্রহে তোমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলে। তোমরা এক অগ্নকুঞণ্ডের কিনারে পৌঁছে গিয়েছিলে, তখন তিনি তা থেকে তোমাদের উদ্ধার করেন। এভাবেই আল্লাহ্‌ তোমাদের কাছে তার নিদর্শনসমূহ স্পষ্ট করে দেন যাতে তোমরা সঠিকপথে পরিচালিত হতে পার । সূরা আলে-ইমরান $ ১০৩ অন্যান্য আয়াতে আল্লাহ বলেন, তিনি মুমিনদের হৃদয়ে কোমলতা ও পবিত্রতা দান করেন $ EE আমরা তাকে শৈশবেই দান করেছিলাম বিচারবুদ্ধি এবং আমাদের তরফ থেকে কোমলতা ও পবিত্রতা ; সে ছিল আল্লাহ - ভীরু । সূরা মারয়াম $ ১২-১৩ যারা ঈমান আনে ও সৎকাজ করে, সর্ব করুণাময় আল্লাহ্‌ তাদেরকে তার ভালোবাসা দান করেন। সূরা আল-মারয়াম £ ৯৬

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।