rB কতটুকু, এবাদতকালে তার মনের ক্রিয়া-প্রতিক্রিয়া এসব কিছুই একে একে আল্লাহর গোচরীভূত হয় এবং এ সবকিছুই ফেরেশতাদের দ্বারা নথিভুক্ত হয়। দৃষ্টান্তস্বর্ূপ কেউ যদি জড়িমাগ্রস্তভাবে, দায় সারাভাবে নামায় আদায় করে কিংবা তার মনের মধ্যে যদি পরস্পরবিরোধী চিন্তা-ভাবনার উদয় হয় আল্লাহ্ তা' অনুপুজ্ব জানতে পারেন । সে এদের প্রত্যেকের মুখোমুখী হবে হাশরের দিন। চিত্তকে শুদ্ধ করে, দ্বীনের নৈতিক আদর্শ অনুসরণে জীবনযাপন করে এবং শুধু শুষ্ক আচার-অনুষ্ঠান পালন নয় আস্তরিকতাপূর্ণ ও একনিষ্ঠ এবাদত করে আমরা মুক্তি লাভ করতে পারি । ক্ষণস্থায়ী এ জীবনের জন্যে অনস্তজীবনকে উপেক্ষা করা নিতাস্তই নির্বুদ্ধিতার কাজ । নিম্লোদ্ধৃত আয়াতগুলোতে আল্লাহ মানুষকে ইহজীবনের ক্ষণস্থায়িত্ব সম্পর্কে সতর্ক করেছেন £ হে আমার বান্দাগণ! ইহজীবন শুধুই ক্ষণস্থায়ী উপভোগ । পরকালই হচ্ছে চিরস্থায়ী আবাস । সূরা গাফির £ ৩৯ এ লোকগুলো এই ক্ষণস্থায়ী জীবনের মোহে পড়েছে আর মহাজীবনের ভাবনার প্রতি পিছন ফিরে আছে। সূরা আল-ইনসান £ ২৭
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।