|e 0 হতে পারে। হয়ত সে একের পর এক বিদ্যালয় প্রতিষ্ঠা করে ও দরিদ্রদের সাহায্য করে সকলের সপ্রশংস দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু সে যদি কেবল - আল্লাহ্র সন্তুষ্টি বিধানের জন্য এসব না করে থাকে এবং অধিকন্তু সে যদি আল্তাহর সন্মুখে দুর্বল ও পরিত্রাণের জন্য আল্লাহর মুখাপেক্ষী অনুভব না করে এবং যদি তার আখিরাতের ভয় না থাকে তাহলে তার এসব আপাত সৎকাজগুলোর কোনটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। একটি আয়াতে আল্লাহ বলেছেন যে, কুরবানীর পশুর রক্ত তার কাছে পৌছে না, পৌঁছে শুধু কুরবানীদাতার তাকওয়া £ এগুলোর রক্ত বা মাংস তার কাছে পৌছে না, পৌঁছে তোমাদের তাকওয়া । এভাবেই তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন যেন তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা কর যেভাবে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছিলেন সেজন্য । পুণ্যবানদের সুসংবাদ i সূরা আল-হাজ্দ্দ £ ৩৭ জনসাধারণের মধ্যে একটা ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে মানুষ শুধু তার কর্মের জন্যই দায়ী হবে। কিন্তু আল্লাহ আমাদের জানাচ্ছেন যে, কর্ম ছাড়াও মানুষকে জবাবদিহি করতে হবে তার অভিপ্রায়, চিন্তা এবং এমনকি তার অন্তরের গভীরে লুক্কায়িত ভাবনার জন্যেও $ আসমান-জমিনে যা কিছু আছে সব কিছুরই মালিক আল্লাহ্ । তোমাদের মনের গহনে যা আছে তা তোমরা প্রকাশ কর কিংবা গোপন রাখ, আল্লাহ তোমাদের কাছে তার হিসাব চাইবেন । যাকে ইচ্ছা তিনি ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি দেন । আল্লাহ্ সবকিছুর ওপরেই সর্বশক্তিমান । সূরা আল- বাকারা $ ২৮৪ কার মনে কি আছে আল্লাহ তা জানেন । চেতন-অবচেতনের চিন্তাভাবনা অন্য সবার কাছ থেকে লুকিয়ে রাখা গেলেও আল্লাহর অগোচরে থাকে না। মানুষ ও তার মনের মধ্যখানে অবস্থান নেন আল্লাহ্ । তাই মানুষ কিছুই গোপন করতে পারে না আল্লাহ্র কাছে। তার মনে কি সন্দেহ উদ্লিক্ত হয়, শয়তান কী
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।