yo পারেন। মুমিনদের কর্তব্য অপরের উপর প্রভাব বিস্তার করা নয়, বরং নিজের ঈমান ও তাকওয়ায় আন্তরিক হওয়া ৷ দৃষ্টান্তস্বরূপ, একজন মুমিনের দায়িত্ হচ্ছে কুরআনের আলোকে কোন ব্যক্তিকে সতর্ক করা । কিন্তু সতর্কবাণীটি যত প্রাপ্ছাল ও সুম্পষ্টই হোক না কেন সে ব্যক্তি তা গ্রাহ্য করবে না, যদি না আল্লাহ্ সেরূপ ইচ্ছে করেন। একজন মুমিন বিপদে অসহায় বোধ করতে পারে এবং শত্রুকে ভীতি প্রদর্শনের কোন শক্তি তার নাও থাকতে পারে। কিন্তু আল্লাহই তাকে সমর্থন ও সুরক্ষা দেবেন যদি তার চিত্ত ঈমানে সুদৃঢ় হয় ও আল্লাহ্র সন্তুষ্টি লাভের প্রয়াসে দৃঢ় সংকল্প থাকে। উদ্ধৃত আয়াতগুলোর আলোকে নির্দ্বিধায় বলা যায়, আল্লাহ্ শত্রুপক্ষের অস্তরে ত্রাসের সঞ্চার করে দেবেন এবং তারা নিজেদের মধ্যে বিদ্যমান গোলযোগ নিবারণেই ব্যতিব্যস্ত হয়ে পড়বে ৷ এভাবেই আল্লাহ্ শত্রুকে ত্রাস দিয়ে মুমিনকে পরিত্রাণ করেন। আল্লাহ্ কাফেরদের অস্তরে নানাবিধ ভীতি সৃষ্টি ও ত্রাস সঞ্চার করেন । এবং বিত্তহানির ভয়ে ভীত ৷ এর মধ্যে মৃত্যু-ভয়টাই সবচেয়ে বড় ও! উদ্বেপজনক, কারণ কাফেররা তো পরকাল বিশ্বাস করে না, ইহকালই তাদের সর্বস্ব । মৃত্যুর পর তাদের বিতশ্তবৈভব সর পড়ে থাকবে কিন্তু তারা তো শূন্যে মিলিয়ে যাবে। এ রকম পরিণাম চিন্তায় ও দুশ্চিন্তায় জর্জরিত হয় কাফেরদের অন্তর । ফলে তারা ক্রমে ক্রমে দেহ-মনে হীনবল হয়ে পড়ে । আল্লাহ আমাদের জানাচ্ছেন, কাফেরদের অন্তরে ত্রাস সঞ্চার করা হয় । কেননা তারা তাঁর শরীক কল্পনা করে । তাদের পরিণাম সম্পর্কে কুরআনে বলা হয়েছে £ আল্লাহর এমন শরীক কল্পনা করেছে যার সপক্ষে আল্লাহ কোন প্রমাণ নাযিল করেননি । তাদের আশ্রয়স্থল হবে জাহান্নামের অগ্নিকুণ্ড । কি জঘন্য তাদের আবাস স্থূল! সূরা আলে-ইমরান £ ১৫১
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।