কুরআন মাজীদের কিছু গোপণ রহস্য
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

আয়ু যেন পদ্মপত্রে নীর মানবজাতির বৃহদংশই এই সংসার জীবনে এমন আসক্ত আর মোহমু'্ যে, এ জীবন থেকে একদিন বিদায় নিতে হবে এ কথাটি কখনও তাদের চিন্তায়ই আসে না ; তারা দ্বীনের কথা ভাবে না, মৃত্যুর অমোঘতা বিষয়ে চিন্তা করে না, পরকালের অনন্ত জীবনের কথা না ভেবে নিশ্চিন্ত মনে কেবল ইহ্‌কালের সুখভোগের চেষ্টায় নিয়োজিত থাকে । কিন্তু তাদের প্রিয় এই জীবনের আয়ুদ্ধাল খুবই স্বল্প ও ক্ষণস্থায়ী । আয়ুন্মান যারা তাদেরও একদিন মরতে হবে। আল্লাহ্‌ মানবজাতির কল্যাণে এই রহস্যটি উন্মোচন করেছেন কুরআনের বহু আয়াতে £ তিনি প্রশ্ন করবেন, তোমরা কত বছর পৃথিবীতে ছিলে ?' তারা বলবে, ‘আমরা একদিন বা দিনের কিছু অংশ সেখানে ছিলাম ; ‘তোমরা সেখানে খুব স্বল্লকালই ছিলে, সেটা তোমরা বুঝতেই পার নাই । তোমরা কি মনে কর আমি শুধু খেলাচ্ছলেই তোমাদের সৃষ্টি করেছি এবং তোমাদের কখনও ফিরে আসতে হবে না আমার কাছে?" সূরা আল-মুমিনুন £ ১১২-১১৫ বিচার দিনে যখন অস্তিম মুহূর্ত উপস্থিত হবে, তখন বিপথগামিরা শপথ করে বলবে পৃথিবীতে তাদের অবস্থানকাল পুরো এক ঘন্টাও ছিল না । অতটা বিপথগামীই তারা ছিল। সূরা আর-করুম $ ৫৫ উদ্ধৃত আয়াতগুলো হচ্ছে বিচারদিনে হিসাব-নিকাশের জন্য সমবেত মানুষের সংলাপ । সংলাপগুলো থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে, মৃত্যুর পরে মানুষ উপলব্ধি করতে পারে যে, পৃথিবীতে তারা ছিল খুবই স্বল্প সময় । এই পৃথিবীর জীবনে যে সময়কাল ছয় সাত যুগ মনে হত আসলে তা ছিল মাত্র

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।