৭৬ (শির্ক) অপবাদ দেন শুধু ওই বিধর্মীদের, যারা মূর্তিপূজক । কিন্তু মানবজ্ঞাতিকে “প্রচ্ছন্ন পৌত্তলিকতা" সম্পর্কেও সতর্ক হতে হবে। আনতে পারে, তাকে আল্লাহ ও স্রষ্টা মানতে পারে এবং তার প্রতি একনিষ্ঠ আনুগত্য প্রকাশ করতে পারে। কিন্তু সঙ্গোপনে মনে মনে আল্লাহ্ ছাড়া অন্যতর কোন আধিলদৈবিক সত্তাকে ভয় করা, অন্য লোকদের অনুমোদন ও সমর্থন বেশি জরুরী জ্ঞান করা এবং পরিবার-আভিজ্ঞাত্য এবং বাণিজ্যকে আল্লাহ্ ও তার প্রদর্শিত পথের চাইতে অধিকতর গুরুত্বপূর্ণ ভাবা নিখাদ পৌত্তলিকতা মাত্র । কুরআনে বর্ণিত ঈমানের প্রকৃত অর্থ হচ্ছে, সর্বোপরি আল্লাহ্র সম্ভুষ্টি লাভে আত্মনিয়োগ করা । আল্লাহ্ ছাড়া অন্য সকলের ও সবকিছুর প্রতি মমত্ববোধ শুধু আল্লাহ্কে পাবার পথের পাথেয়রূপে বিবেচিত হতে পারে না । কোন মানুষ যদি অপর কোন মানুষের একটি অনুগ্রহের জন্য তার প্রতি কৃতজ্ঞ হয়ে তাকে নিজের রক্ষাকর্তা ভাবে, তবে প্রকৃত প্রস্তাবে, সে একজন পৌত্তলিক । কারণ একমাত্র আল্লাহই সকল মানুষের সর্বপ্রকার জীবিকার সংস্থান করেন ; একমাত্র আল্লাহই সকল জীবিত সত্তার আহার-বস্তর - বাসস্থানের ব্যবস্থা করেন এবং কেবল তিনিই তাদের রোগ নিরাময় করে সুস্থ জীবন দান করেন। আল্লাহ্ চাইলে একজন রুগ্ন ব্যক্তিকে ডাক্তারের চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলতে পারেন। এই অর্থে শুধু ডাক্তারের ওপর সকল আশা-ভরসা নির্ভর করা অযৌক্তিক । কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া কোন ডাক্তারের সাধ্য নাই রোগীকে রোগমুক্ত করা স্বাস্থ্য পুনরুদ্ধারের পর ডাক্তার সম্পর্কে রোগীর দৃষ্টিভঙ্গি হবে এরূপ যে, আল্লাহ্র ইচ্ছাক্রমে ডাক্তার চিকিৎসা প্রদর্শন করতে হবে। কিন্তু তাকে তো আসলে রোগমুক্ত করেছেন আল্লাহ, কাজেই কৃতজ্ঞ হতে হবে শুধু আল্লাহর কাছে। অন্যথায় তিনি অন্যকে আল্লাহ্র ওপর আরোপ করে ফেলবেন সেই সুবাদে । সকল মুসলমানেরই অবশ্য কর্তব্য প্রচ্ছন্ন পৌত্তলিকতা বর্জন এবং আল্লাহ্ ছাড়া কোন মিত্র, অন্তরঙ্গ সহচর ও রক্ষাকর্তার কল্পনা পরিহার করা ।
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।