৭৩ উদ্ধৃত আয়াতগুলোতে আল্লাহ্ একথাই বোঝাতে চেয়েছেন যে, ঈমানদারদের যদি নিজেদের মধ্যে দুর্বলতা না থাকে, যদি তারা ঈমানে ও তাকওয়ায় অবিচলিত থাকে তাহলে তাদের একজনের শক্তি হবে (কাফেরদের) দশজনের সমান । এখানে “শক্তি' বলতে শুধু পেশীশক্তি বোঝায় না, কথাটির অন্যবিধ তাৎপর্যও রয়েছে। যেমন, মানুষের কাছে দ্বীনের নৈতিকতার আদর্শের বাণী পৌছে দেবার এবং আল্লাহ্র পথে আমন্ত্রণ জ্ানাবার জন্যে একজন মুমিনের তৎপরতা দশজন কাফেরের তৎপরতার সমান হতে পারে ; একজন মুমিনের জ্ঞান দশজন কাফ্রেরের সমান হতে পারে। শুধু আল্লাহ্র সন্তুষ্টির জন্য কৃত একজন মুমিনের একটি কাজ দশজনের সম্মিলিত প্রয়াসে কৃত কাজের সমান৷ একজন মুমিন এককভাবে দশজন বিপথগামী ব্যক্তিকে আল্লাহ্র পথে চলার আহ্বান জানিয়ে তাদের ঈমানের উন্নতি সাধন করতে পারেন । দশজন কাফেরের প্রচারিত ভ্রান্তমত নস্যাৎ করে তার স্থলে সত্যের প্রতিষ্ঠা করতে পারেন মাত্র একজন মুমিন । কুরআনে উন্মোচিত এই রহস্যটি অতীর গুরুত্বপূর্ণ এই কারণে যে, যদি ভারা সংখ্যায় যত ক্ষুদ্রাকৃতিরই হন না কেন আল্লাহ্ তাদের সকল প্রয়াসে কামিয়াব করবেন । দৃষ্টান্তস্বরূপ, যদি সারা পৃথিবী বেদ্বীন লোকে ভরে যায় এবং পৃথিবীর সর্বত্র বিশ্ববিদ্যালয়গুলোর অধ্যাপকগণ প্রতিটি দেশের মানুষকে পর্যাপ্ত পরিমাণে পরাক্রান্ত, জ্ঞানী, প্রাজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন হবেন। আল্লাহ মুসলিমদের বিষয়াদি সহজ করে দেন, কিন্তু কাফেরদের জন্য সবকিছু কষ্টসাধ্য করে দেন। মুমিনদের মধ্যে যারা এ রহস্যটি সম্পর্কে অবহিত তাদের কোন মতেই উচিত নয় নিজেদের কোন কাজ খাটো করে দেখা কিংবা এ রকম আক্ষেপ করা যে, “কি হবে আমার এই তুচ্ছ প্রয়াসে, অবস্থার কোন হেরফের হবে কি এতে ?" তাদের বরং আশ্বস্ত হওয়া উচিত যে, আল্লাহ্র সম্ভুষ্টি বিধানের জন্য কৃত যেকোন কাজ, ছোট-বড় যা-ই হোক না কেন, আল্লাহ্ তা কামিয়াব করে দেন। আল্লাহ্র অস্তিত্বের ওপর অকৃত্রিম আস্থা, আল্লাহ্র পথে
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।