ভণ উন্মোচন করা হয়েছে। প্রায় সব লোকেরই আনুগত্য বিষয়ে সাধারণ ধারণা আছে । কিন্তু রাসূল-এর প্রতি আনুগত্য মানুষের জানা অন্য সব ধরনের আনুগত্য থেকে একেবারেই ভিন্ন ধরনের । উপরের আয়াতে আল্লাহ যেমন বলেছেন, রাসূল (সঃ)-কে মান্য করতে হবে সর্বাস্তঃ করণে, মনে মনে বিন্দুমাত্র সন্দেহপোষণ না করে এবং কোন রকম দ্বিধা না রেখে । যদি রাসূল (সঃ)-এর সিদ্ধান্তের যথার্থতা সম্পর্কে কারও মনে কোন প্রকার সন্দেহের উদ্রেক হয় এবং তার নিজের ধারণা রাসূল (সঃ)-এর ধারণার চাইতে সঠিকতর মনে হয়, তাহলে উপরোক্ত আয়াত অনুসারে সে প্রকৃত মুমিন নয় । প্রকৃত ঈমান ও আনুগত্যসম্পন্ন মুমিনেরা জানেন রাসূল (সঃ) যা বলেন তা-ই তাদের জন্যে সর্বোত্তম । তাঁর সিদ্ধান্ত তাদের ব্যক্তিগত স্বার্থের পরিপন্থী হলেও তারা সানন্দে ও সোৎসাহে তা গ্রহণ করেন। এই প্রকার পুণ্য আচরণ সাচ্চা ঈমানেরই প্রতীক এবং যারা এরূপ পূর্ণ আনুগত্যের সঙ্গে রাসূল (সঃ)- কে মান্য করেন তাদেরকেই মুক্তির সুসংবাদ দেন আল্লাহ । যেসব আয়াতে আল্লাহ এই মুক্তির সুসংবাদ দিয়েছেন তার কয়েকটি নিম্নরূপ $ যারা আল্লাহ ও রাসূল (সঃ)-এর অনুগত তারা সঙ্গী হবে আল্লাহর অনুগৃহীত ব্যক্তিদের তারা হচ্ছেন আল্লাহর নবীগণ, সৎ ব্যক্তিগণ, সাক্ষীগণ ও সুকৃতিপরায়ণ ব্যক্তিগণ । কি অপূর্ব সঙ্গী এরা! সূরা আন-নিসা $ ৬৯ যারা আল্লাহ্ ও রাসূল (সঃ)-এর অনুগত এবং আল্লাহকে ভয় করে, তাকওয়া অনুসরণ করে তারাই সফলকাম । সূরা আন-নূর £৫২ আপনি তাদের বলুন £ “আল্লাহর প্রতি ও তার দৃত (রাসূল) (সঃ)- এর প্রতি অনুগত হও । তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে (এ-ই শুধু বলতে পারি) রাসূল (সঃ)-এর উপর অর্পিত দায়িত্বের জন্য তিনি জবাবদিহি হবেন আর তোমাদের ওপর অর্পিত দায়িত্বের জন্য তোমরা ৷ রাসূল (সঃ)-এর প্রতি অনুগত হলে তোমরা
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।