তত এটি । যারা রাসূলের প্রতি অনুগত এবং যারা তা নয় তাদের অবস্থা আল্লাহ বিবৃত করেছেন কুরআনের নিস্লোদ্ধৃত আয়াতসমূহে $ এন্ডলো হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমা । যারা আল্লাহ্ ও তাঁর রাসূল (সঃ)-কে মান্য করে, তাদের আমরা জান্নাতের উদ্যানে দাখিল করবো, যার তলদেশে জলধারাসমূহ বহমান । সেখানেই তারা থাকবে চিরদিন, অনস্তকাল ৷ সেটাই হবে মহান বিজয় । আর যারা আল্লাহ্ ও তার প্রেরিত পুরুষকে অমান্য করে এবং আল্লাহ্র নির্ধারিত সীমা লংঘন করে তাদের আমরা নিক্ষিপ্ত করবো জ্বলন্ত অগ্ুকুণ্ডে। সেখানেই তারা থাকবে চিরদিন, অনস্তকাল । অবমাননাকর এ শাস্তিই তাদের প্রাপ্য । সূরা আন-নিসা $ ১৩-১৪ রাসূল (সঃ)-এর প্রতি আনুগত্য বিষয়ে আল্লাহ কুরআনের বিভিন্ন আয়াতে বিশদ বর্ণনা দিয়েছেন এবং সত্যিকার আনুগত্য ও বশ্যতা কি রকম হবে এবং কোন প্রকার আনুগত্য তার দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে তা স্পষ্ট করে উল্লেখ করেছেন । এসব আয়াতের প্রেক্ষাপটে এটা পরিষ্কার যে দ্বীনের সকল কর্তব্য সম্পাদন ও দ্বীনের সেবায় পূর্ণ আস্মোৎসর্গই যথেষ্ট নয়। আল্লাহ কুরআনে যেভাবে নির্দেশ করেছেন সেভাবে রাসূল (সঃ)-এর প্রতি আনুগত্যের দৃষ্টিভঙ্গী ও নৈতিকতা গ্রহণে যদি কেউ ব্যর্থ হয় এবং তার আনুগত্যে যদি অসম্পূর্ণতা পরিলক্ষিত হয় তাহলে হয়তো আল্লাহ তার সব কাজই নাকচ করে দেবেন। প্রাসঙ্গিক কয়েকটি আয়াত নিয়ে বিভিন্ন অনুচ্ছেদে উদ্ধৃত করা হল £ রাসূল (সঃ)-এর প্রতি পূর্ণ আনুগত্য স্বীকার না করা পর্যন্ত তারা মুমিন নয় সূরা আন-নিসার একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা ৪ না, আপনার রবের কসম, তারা মুমিন হবে না যে পর্যন্ত না তারা তাদের মধ্যকার বিবাদ নিষ্পত্তির জন্য আপনাকে বিচারক মানে এবং তারপর আপনি যে-সিদ্ধান্ত গ্রহণ করেন সে ব্যাপারে কোন প্রকার দ্বিধাসংশয় বোধ না ক'রে সর্বাস্তকরণে তা গ্রহণ করে। সূরা আন-নিসা £ ৬৫
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।