আদেশে তারা গবাদিপশুর কর্ণ কর্তন করবে এবং: আমার আদেশে তারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করবে।" যে কেউ আল্লাহর বদলে শয়তানকে রক্ষাকর্তারূপে গ্রহণ করবে সে সবকিছুই হারিয়ে বসেছে। সে (শয়তান) তাদের প্রতিশ্রুতি দেয় এবং মিথ্যা আশায় তাদের মন ভরিয়ে দেয় । কিন্তু শয়তানের প্রতিশ্রুতি ছলনা বই কিছু নয় । সূরা আন-নিসা $ ১১৯-১২০ (ক্ষতি করার জন্যই) মানুষের বুকে (মনে) সে কুমন্ত্রণা দেয় । সূরা আন-নাস £ ৫ শয়তান যত কুমন্ত্রণাই দিক না কেন সে মুমিনদের আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে পারবে না যে পর্যন্ত তারা আল্লাহর প্রদর্শিত পথে চলবেন । যদি শয়তানের কোন প্রবৃত্তি তোমাদের প্ররোচিত করে তাহলে আল্লাহর শরণ নাও । তিনি সর্বশ্রোতা, সর্ব্দৃষ্টা। যারা আল্লাহকে ভয় করে শয়তান যখন তাদের বিড়ন্বিত করতে চায় তখন তারা আল্লাহকে স্বরণ করে এবং তৎক্ষণাৎ, সবকিছু পরিষ্কার দেখতে পায়। সুরা আল-আরাফ $ ২০০-২০১ এই আয়াতগুলো থেকে বোঝা যাচ্ছে মুমিনগণ সর্বদা শয়তানের অযথা সময় নষ্ট করে না এবং আল্লাহ নাখোশ হবেন জেনে নৈরাশ্য, ভীতি বা বিষাদ প্রভৃতি নেতিবাচক অনুভূতি পরিহার করেন । মুমিনগণ যখনই কুরআনের নৈতিকতার পরিপন্থী কোন অনুভূতিতে আক্রান্ত হন তখন তারা এটিকে আল্লাহর বিরক্তি উৎপাদনকারী একটি শয়তানী ওয়াসওয়াসারূপে সনাক্ত করতে পারেন। তাঁরা আল্লাহকেও কুরআনের আয়াতসমূহ স্মরণ করে শয়তানের কুমন্ত্রণা বাতিল করেন।
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।